1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
বাল্যবিবাহ প্রতিরোধ এবং কিশোরীদের গর্ভধারণ বিলম্বিতকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

বাল্যবিবাহ প্রতিরোধ এবং কিশোরীদের গর্ভধারণ বিলম্বিতকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১
  • ১৩৩ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: বাল্যবিবাহ প্রতিরোধ এবং বাল্যবিবাহের শিকার কিশোরীদের গর্ভধারণ বিলম্বিতকরণ শীর্ষক কর্মশালা আজ (বুধবার) খুলনার স্কুল হেলথ ক্লিনিক সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর লাইফস্টাইল, হেলথ এডুকেশন ও প্রমোশন কর্মসূচি আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন খুলনার সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ।
প্রধান অতিথির বক্তৃতায় সিভিল সার্জন বলেন, বাল্যবিবাহের কুফল সমাজের প্রতিটি স্তরে তুলে ধরতে হবে। করোনাকালে দেশে প্রায় ১৫ হাজারের অধিক কন্যাশিশু বাল্যবিবাহের শিকার হয়েছে। এ থেকে পরিত্রাণ পেতে যার যার অবস্থান থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করলে বাল্যবিবাহ অনেকাংশে কমে আসবে। সরকার বাল্যবিবাহ প্রতিরোধে বাল্যবিবাহ নিরোধ আইনসহ বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করেছে। বাল্যবিবাহ বন্ধে কন্যাশিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও সৃজনশীল কর্মকান্ডে যুক্ত করে তাদের সাথে কাউন্সিলিং করা প্রয়োজন।
খুলনার ডেপুটি সিভিল সার্জন ডাঃ এসএম কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা সদর হাসপাতালের গাইনী কনসালটেন্ট ডাঃ ইসমাত আরা। বিশেষ অতিথির বক্তৃতা করেন প্যানেল মেয়র আলী আকবর টিপু, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর মাহমুদা খাতুন, জেলা জজ আদালতের পিপি এ্যাডভোকেট এনামুল হক, প্রাক্তন ব্যাংক কর্মকর্তা ও সমাজকর্মী জামাল উদ্দিন। কর্মশালাটি সঞ্চালনা করেন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ।
কর্মশালায় সরকারি-বেসরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, শিক্ষক, ইমাম, পুরোহিত, কাজি, সমাজকর্মী ও শিক্ষার্থীরা অংশ নেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd