1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
বসুন্ধরা গ্রুপের কম্বল পেয়ে খুশি খুলনার শীতার্তরা - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

বসুন্ধরা গ্রুপের কম্বল পেয়ে খুশি খুলনার শীতার্তরা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১
  • ৭১ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি; দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে খুলনার দুই হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার খুলনা নগরীর গল্লামারী লায়ন্স স্কুল অডিটরিয়ামে কালের কণ্ঠ শুভসংঘের আয়োজনে হতদরিদ্র শীতার্তের মাঝে কম্বল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। শুক্রবার কয়রা উপজেলার উত্তর বেতকাশী ও দক্ষিণ বেতকাশীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হবে। এদিকে বসুন্ধরা গ্রুপের কম্বল পেয়ে আবেগাপ্লুত হন শীতার্ত হতদরিদ্ররা।
জানা যায়, খুলনা বিভাগে ১০টি জেলায় ১৮ হাজার শীতার্ত মানুষকে কম্বল বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের নির্দেশনায় বাছাই করে প্রকৃত শীতার্ত মানুষের হাতে কম্বল পৌঁছে দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে সারাদেশে ৫০ হাজার মানুষকে এই কম্বল বিতরণ করা হবে।
এদিকে বসুন্ধরা গ্রুপের কম্বল পেয়ে দরিদ্র এসব মানুষ বলেন, ঠান্ডায় এই কম্বল পেয়ে উপকার হয়েছে। শীতবস্ত্রের অভাবে এতদিন ছেলেমেয়ে নিয়ে কষ্ট পাচ্ছিলেন। এখন শীতের রাতে কম্বল গায়ে দিয়ে ঘুমাতে পারবেন। কম্বল দেয়ায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানকে ধন্যবাদ জানান শীতার্তরা।
অনুষ্ঠানে কেসিসির প্যানেল মেয়র আলী আকবার টিপু, কালের কণ্ঠ শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, কালের কণ্ঠ খুলনা ব্যুরো প্রধান গৌরাঙ্গ নন্দী, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টিফোর ব্যুরো প্রধান সামছুজ্জামান শাহীন, কালের কণ্ঠ খুলনা নিজস্ব প্রতিবেদক কৌশিক দে, কালের কণ্ঠ শুভসংঘের কেন্দ্রিয় কমিটির সদস্য রাফি, জীবন, জেবিন, কালের কণ্ঠ শুভসংঘের খুলনা সভাপতি বিপুল কান্তি চৌধুরী, সাধারণ সম্পাদক মো. আবু সাঈদ খান, দয়াল কৃষ্ণ সানা, কাজী মাহবুব রহমান, নজির আহম্মেদ, কার্তিক চন্দ্র দাশ, রাজিব সরকার রাহুল, মুহাইমিনুল ইসলাম মাহিন, আব্দুল কাদের সুমন, ইদ্রিস আলী জোয়ার্দার, ইয়াছিন আরাফাত, চিরঞ্জিত সরকার, সিদ্ধার্থ সরকার, জয়ন্ত সরদার।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd