1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
বদলে দেওয়ার অঙ্গীকারে কলারোয়ায় রং তুলি হাতে শিক্ষার্থীরা - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?

বদলে দেওয়ার অঙ্গীকারে কলারোয়ায় রং তুলি হাতে শিক্ষার্থীরা

আব্দুল আহাদ, কলারোয়া
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ৭৪ সংবাদটি পড়া হয়েছে

আব্দুল আহাদ, কলারোয়া প্রতিনিধি: রং তুলির আবিরে প্রতিবাদের ভাষা বর্ণিল রূপে ফুটে উঠেছে কলারোয়া ফুটবল ময়দানের সীমানা প্রাচীরে। এ যেনো রংতুলিতে রাঙিয়ে দেওয়ার এক নতুন লড়াই। বিশ্ববিদ্যালয়, কলেজসহ স্কুল পড়ুয়ারা দলবেঁধে রং তুলি হাতে অপরিচ্ছন্ন দেয়ালগুলোতে পরিচ্ছন্নতার প্রলেপ দিচ্ছে। তাতে ফুটিয়ে তোলা হচ্ছে নানা স্লোগানের ভাষা। ছবি এঁকে বৈষম্যবিরোধী আন্দোলন ও দেশকে বদলে দেওয়ার প্রতিশ্রুতির বাণী শোভা পাচ্ছে দেয়ালে দেয়ালে। শহর পরিচ্ছন্নতার অংশ হিসেবে তারা রঙতুলির আচড়ে রাঙিয়ে দিচ্ছে সবখানে। প্রথমবারের মতো কলারোয়া পৌরশহরের প্রাণকেন্দ্র শহীদ মিনার সংলগ্ন ফুটবল ময়দানের দেয়াল আবিরে রাঙিয়ে দিয়ে ভিন্নমাত্রার রং তুলির যুদ্ধে অংশ নেয় পড়ুয়ারা। আপন মনের মাধুরী মিশিয়ে শিক্ষার্থীদের আঁকা আল্পনা ও বাণী সকল মানুষের নজর কেড়ে নেয়। দেয়ালে শোভা পাচ্ছিলো – ‘ বিকল্প কে? আমি, তুমি, আমরা। ‘বুকের ভিতর দারুণ ঝড়, বুক পেতেছি গুলি কর’, গণতন্ত্র – স্বৈরচার ‘ প্রভৃতি ছবি ও আল্পনায় দেয়ালে ফুটিয়ে তোলা হচ্ছে সুনিপুণভাবে। সেই সাথে পরিপাটি রূপ নিচ্ছে নানাভাবে সৌন্দর্যহারা দেয়াল ও প্রাচীর গুলো।
এভাবেই দিনভর শিক্ষার্থীরা রং তুলির মাধুরীময় এক ঝকঝকে পৌরশহর উপহার দিচ্ছে পৌরবাসীকে। স্কুল ছুটির পর নাওয়া-খাওয়া ভুলে শিক্ষার্থীরা হাতে হাত লাগিয়ে রাঙিয়ে দেয় এ শিল্পকর্ম। দুপুরে রং তুলির কাজে ব্যস্ত থাকা শিক্ষার্থীদের মধ্যে কথা বললে তারা জানায়, নতুন এক বদলে যাওয়া বাংলাদেশ গড়তে চায় তারা। সেখানে থাকবে সকল ক্ষেত্রে বৈষম্যহীন ব্যবস্থা। থাকবে মানুষে মানুষে সাম্যের বন্ধন। ভালো সকল কাজেই ছাত্রসমাজ ভূমিকা রাখতে পারে এমন অবস্থার উত্তরণ ঘটানো। যে কোনো অর্জনের মাপকাঠি যেনো যোগ্যতা- দক্ষতার নিরিখে হয়। এসময় রং তুলির কাজে সক্রিয় শিক্ষার্থীদের মাঝে উপস্থিত ছিলো: যশোর এমএম কলেজের মাস্টার্স সম্পন্ন করা সুরাইয়া ইয়াসমিন, কৃষি বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স সম্পন্ন করা নাহিদ হাসান, কলারোয়া সরকারি কলেজের প্রথম বর্ষের ফারিহা আফরিন ও রাইসা মাহজাবিন, ড্যাফোডিল ইউনিভার্সিটির জান্নাতুল ফেরদৌস, কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের নবম শ্রেণির তাহিন এহসান, নাহিয়ান খালিদ ও কাজী রেজওয়ান, কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলের অষ্টম শ্রেণির নাতাশা নুর দিবা, অলিফা, আয়েশা ও জেবা ফারিহা তৃষা, গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাইম হাসান শাওন, সাতক্ষীরা সিটি কলেজের সাউদিয়া সুলতানা, এমআর ফাউন্ডেশন স্কুলের চতুর্থ শ্রেণির ফারহানা ইয়াসমিনসহ আরও অনেকে। রং তুলির চলমান এ কর্মকান্ড সমন্বয় করছেন কলারোয়া এডুকালচার সেন্টারের প্রশিক্ষক রাকিবুল ইসলাম।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd