1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
পুশ সিন্ডিকেট বেপরোয়া: কালিগঞ্জে চিংড়িতে অপদ্রব্য পুশের সংবাদ সংগ্রহ করতে যেয়ে ৩ সংবাদকর্মী অবরুদ্ধ ও লাঞ্ছিত - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

পুশ সিন্ডিকেট বেপরোয়া: কালিগঞ্জে চিংড়িতে অপদ্রব্য পুশের সংবাদ সংগ্রহ করতে যেয়ে ৩ সংবাদকর্মী অবরুদ্ধ ও লাঞ্ছিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ২০ মে, ২০২৪
  • ৮৪ সংবাদটি পড়া হয়েছে

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশের ছবি, ভিডিও ধারণ ও তথ্য সংগ্রহ করতে পেয়ে পুশ সিন্ডিকেটের দ্বারা অবরুদ্ধ ও শারিরীকভাবে নিগৃহীত হয়েছেন তিন সংবাদকর্মী। বেপরোয়া পুশ সিন্ডিকেট এ সময় সংবাদকর্মীদের ক্যামেরা ও মোবাইল ফোন কেড়ে নিয়ে মুছে দিয়েছে ধারণকৃত ভিডিও ও ছবি। ঘটনাটি ঘটেছে রবিবার (১৯ মে) বেলা ১১ টার দিকে উপজেলার চাম্পাফুল ইউনিয়নের উজিরপুর বাজার এলাকায়।
ভুক্তভোগী সাংবাদিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার উজিরপুর গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে তপু গাইন (৩৬) এর বাড়িতে দেশের অন্যতম হিমায়ীত রপ্তানী পন্য বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশের কাজ চলছিল। বিষয়টি জানতে পেরে জিএম মামুন, আরাফাত আলী ও চাম্পাফুল এলাকার সাংবাদিক জিএম বারী সচিত্র প্রতিবেদন করার উদ্দেশ্যে সেখানে যান। তারা প্রয়োজনীয় ছবি, ভিডিও এবং তথ্য সংগ্রহ করে উজিরপুর বাজার এলাকায় একটি চায়ের দোকানের সামনে পৌঁছালে সেখানে হঠাৎ উপস্থিত হন তপু গাইন, একই এলাকার নুনু গাজীর ছেলে আব্দুর রশিদ গাজী (৩৪), ঘুষুড়ি গ্রামের মালেক গাজীর ছেলে আব্দুস সালাম গাজী (৪২) ও তাদের ৩০-৪০ জন সহযোগী। এসময় রশিদ গাজীর নেতৃত্বে তপু গাইন ও আব্দুস সালাম সাংবাদিক আরাফাত আলী ও মামুনের মোবাইল ফোন, ব্যুম ও ক্যামেরা কেড়ে নিয়ে অপদ্রব্য পুশের ছবি এবং ভিডিও ডিলিট করে দেয়। এক পর্যায়ে রশিদ গাজী সাংবাদিক জিএম মামুনকে উদ্দেশ্যে করে বলে, বিগত কয়েক মাস পূর্বে তোর নিউজের কারণে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছিল। তোর নিউজের কারণে আমাদের অনেক ক্ষতি হয়েছে, আমরা জেল খেটেছি। আজ তোদের পেয়েছি, দেখি আজ তোদের কে বাঁচায়। এ কথা বলার পরপরই আব্দুর রশিদের নির্দেশে তার সহযোগীরা সাংবাদিক আব্দুল বারী, আরাফাত আলী ও জিএম মামুনকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। পরে সব ছবি ও ভিডিও মুছে ফেলে আরাফাত আলী ও জিএম মামুনের মোবাইল ফোন ফেরত দিলেও ব্যুম ও ক্যামেরা নিয়ে যায় তারা। তিন সংবাদকর্মীকে লাঞ্ছিত করার পাশাপাশি সংবাদ সংগ্রহের কাজে ব্যবহৃত ফোন, ক্যামেরা ও ব্যূম কেড়ে নেয়ার ঘটনায় থানায় একটি এজাহার দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান জিএম মামুন।
এদিকে এঘটনা জানাজানি হলে কালিগঞ্জ উপজেলা এলাকায় কর্মরত সাংবাদিকদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পেশাগত দায়িত্ব পালন করতে যেয়ে পুশের সাথে জড়িত যেসব অসাধু ব্যবসায়ী সাংবাদিকদের উপর হামলা ও মারপিট করেছে তাদের বিরুদ্ধে কঠোর দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের জন্য কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাব, নলতা প্রেসক্লাব ও কালিগঞ্জ রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে প্রশাসনের নিকট জোর দাবি জানানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd