1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
পুনরায় নির্বাচনের দাবীতে তালা বিএনপির সংবাদ সম্মেলন - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰দলীয় কোন্দলে ভরাডুবি: সাতক্ষীরা বিএনপিতে দায় চাপাচাপি📰পুনরায় নির্বাচনের দাবীতে তালা বিএনপির সংবাদ সম্মেলন📰আশাশুনিতে ১০লিটার চোলাই মদ ও সরঞ্জামসহ গ্রেপ্তার-২📰সাবেক এমপি কাজী শামসুর রহমানের কবর জিয়ারত করছেন জামায়াত আমীর ডা.শফিকুর রহমান📰মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের লক্ষ্যে প্রস্তুতিসভা অনুষ্ঠিত📰সাতক্ষীরার আলমগীর দেখা করলেন তারেক রহমানের সঙ্গে: তার অসুস্থ মেয়ের চিকিৎসার আশ্বাস📰দাঁড়িপাল্লায় ভোট দেয়ার কারনে সাতক্ষীরার শ্যামনগরে ২ বিঘা জমির তরমুজ ক্ষেত লন্ডভন্ড📰এমপি ও মন্ত্রিসভার শপথ মঙ্গলবার📰নদী আছে, মাঝি নেই: আশাশুনিতে হারিয়ে যেতে বসা নৌকার জীবন📰নির্বাচন পরবর্তী পাইকগাছায় ধানের শীষ প্রার্থীর মতবিনিময়

পুনরায় নির্বাচনের দাবীতে তালা বিএনপির সংবাদ সম্মেলন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮ সংবাদটি পড়া হয়েছে

তালা প্রতিনিধি: সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে তালা উপজেলার একাধিক ভোট কেন্দ্রে কারচুপির অভিযোগ তুলেছেন তালা উপজেলা বিএনপির নেতারা। জেলা ও উপজেলা প্রশাসন, নির্বাচন অফিসার, নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তারা এই কারচুপির সাথে জড়িত ছিলেন। তাঁদের ভোট কারচুপির কারণে বিএনপির দলীয় এবং জনপ্রিয় প্রার্থী মো. হাবিবুল ইসলাম হাবিব পরাজিত হয়েছে। একারণে এই আসনে পুনরায় সংসদ নির্বাচনের দাবী করে তালা উপজেলা বিএনপি সংবাদ সম্মেলন করেছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে তালা ডাকবাংলা চত্বরে উপজেলা বিএনপির ব্যানারে ডাকা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃনাল কান্তি রায়। তিনি বলেন, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে তালা উপজেলার একবাধিক কেন্দ্রে ভোট কারচুপি করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে যেয়ে ৩০০ থেকে ৫০০ ব্যালটে বাইরে থেকে সিল মেরে ভোটের ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, যার তথ্য ও প্রমান আমাদের কাছে রয়েছে। এছাড়া পরিকল্পিতভাবে বিভিন্ন কেন্দ্রে ভোটারদের ভোট না নেয়া, পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়াসহ নানাভাবে সুক্ষ্ম কারচুপি ও ইঞ্জিনিয়ারিং করা হয়েছে।
মৃনাল কান্তি রায় বলেন, অতীতে কোনও নির্বাচনে ৮০ শতাংশ ভোট প্রদানের নজীর নেই। এক্ষেত্রে ভোটগ্রহণ কর্মকর্তাদের সম্মিলিত যোগসাজসে ৭৫-৮০ শতাংশ ভোট প্রদান করে এখানে বিএনপির সবচেয় জনপ্রিয় নেতা হাবিবুল ইসলাম হাবিবকে পরাজিত করা হয়েছে। একারনে, সাতক্ষীরা-১ আসনে পুনরায় ভোটগ্রহণের জন্য সংবাদ সম্মেলন থেকে দাবী করা হয়।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে তালা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, জালালপুর ইউপি চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু, ধানদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক নেতা মারুফ-উল-ইসলাম, মেহেদী সাগর, উপজেলা যুবদলের আহবায়ক মীর্জা আতিয়ার রহমান, যুবদল নেতা সাইদুর রহমান সাইদ, ফারুক হোসেন, জাহাঙ্গীর হোসেন, তালা থানা ছাত্রদলের সভাপতি হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক এস. কে ফারুকসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল এবং ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ (তালা ও কলারোয়া) আসনে তালা উপজেলায় বিএনপি সর্বোচ্চ এবং কলারোয়া উপজেলায় জামায়াতে ইসলামী সর্বোচ্চ ভোট পায়। কলারোয়া উপজেলায় ভোটে বড় ব্যবধানে বিজয়ী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. ইজ্জত উল্লাহ ২৩ হাজার ৭৭৭ ভোটের ব্যবধানে বিএনপি প্রার্থী হাবিবুল ইসলাম হাবিবকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে এ ব্যাপারে জেলা প্রশাসকের সাথে যোগাযোগ করা চেষ্টা করা হলে ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd