কয়রায় ছয়জন ভুয়া এজেন্টকে দুই বছরের সশ্রম কারাদন্ড


কয়রা প্রতিনিধি: খুলনার কয়রা উপজেলায় জাতীয় পার্টির প্রার্থীর ভুয়া এজেন্ট পরিচয় দেওয়ার অভিযোগে ছয়জনকে দুই বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে দেয়াড়া অন্তাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাদের আটক করা হয়। কয়রা থানার ওসি মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর জানান, তারা প্রার্থী মো. মোস্তফা কামাল জাহাঙ্গীরের ভুয়া এজেন্ট পরিচয়ে কেন্দ্রে দায়িত্ব পালন করছিলেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে তাদের দন্ড দেওয়া হয়।

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *