1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
পাটকেলঘাটায় বৃদ্ধা হত্যায় বৌমা গ্রেপ্তার, স্বামী মুক্ত - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

পাটকেলঘাটায় বৃদ্ধা হত্যায় বৌমা গ্রেপ্তার, স্বামী মুক্ত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৬ সংবাদটি পড়া হয়েছে

পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটা থানার তৈলকুপী গ্রামে বৃহস্পতিবার রাতে বৃদ্ধা শাশুড়িকে হত্যার অভিযোগে তাঁর পুত্রবধূ ও ছেলে হাবিবুর রহমানকে আটক করে থানা পুলিশ। ঘটনার গভীর তদন্ত শেষে পুলিশ মামলার রুজু করে।
নিহত বৃদ্ধার নাম ভানু বিবি (৭০)। নিহতের বড় পুত্র বাদী হয়ে পাটকেলঘাটা থানা একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলা নাম্বার ০১। তারিখ ৫-৯-২০২৫। এ হত্যাকান্ডে ছোট বৌমা এসএম হাবিবুর রহমানের স্ত্রী সাজিয়া খাতুন (৩৫)কে আসামি করা হয়েছে। পুলিশ আসামি সাজিয়াকে আটকের পর জেল হাজতে প্রেরণ করেছেন বলে থানা সূত্রে জানা গেছে।
এদিকে এলাকাবাসী জানিয়েছে নিহত ভানু বিবির লাশ আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামে বাবার বাড়িতে লাশ দাফন করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি সাংবাদিকদের জানিয়েছেন, গত ১সেপ্টেম্বর এই ঘটনাটি এলাকাবাসী জানতে পারে। নিহতের পরিবার প্রথম পর্যায়ে বলেছিল গরুর গুতায় বৃদ্ধার মৃত হয়েছে। তবে তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে দাবী স্বজনদের।
পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ মো. শাহিনুর রহমান জানান, পুত্রবধূ সাজিয়া রহমানকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, তবে প্রাথমিক তদন্তে হাবিবুর রহমানের সংশ্লিষ্টতার কোনো প্রত্যক্ষ প্রমাণ না পাওয়ায় তাঁকে মুক্তি দেওয়া হয়। অপরদিকে, মামলায় অজ্ঞাতনামা আসামি রেখে তাঁর স্ত্রীকে জেলহাজতে পাঠানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd