1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
পাইকগাছা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার অপসারণের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

পাইকগাছা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার অপসারণের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ৬২ সংবাদটি পড়া হয়েছে

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছা সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ভৈরবী রানী রায়ের বিভিন্ন অনিয়ম, স্বেচ্ছাচারিতা, ক্ষমতা অপব্যবহারের অভিযোগ তুলে অপসারণের দাবিতে শিক্ষার্থীরা বিদ্যালয় তালা ঝুলিয়ে দিয়ে সড়ক অবরোধ করেছে। বুধবার সকাল ১০ টায় শিক্ষার্থী ঝৃতুর নেতৃত্বে দু শতাধিক শিক্ষার্থী বিদ্যালয়ের সকল ক্লাস রুম ও বিদ্যালয়ের মেইন গেটে তালা ঝুলিয়ে দিয়ে মেইন সড়কে অবস্থান করে প্রধান শিক্ষিকা ভৈরবী রানী রায়ের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিতে থাকে। শিক্ষার্থীদের অভিযোগ প্রধান শিক্ষিকা ভৈরবী রানী রায় ৭/৫/২৪ তারিখে পাইকগাছা সরকার বালিকা উচ্চ বিদ্যালয় যোগদান করার পর থেকে মাসে এক দিন স্কুলে আসে। বেতন নিয়ে চলে যাওয়ার সময় শিক্ষক, শিক্ষার্থীদের সাথে অসৌজন্যমূলক আচরণ করে, শিক্ষার্থীদের পরীক্ষার রুটিন,সিলেবাস,ক্লাস রুটিন, শিক্ষার্থীদের বিদ্যালয়ের সনদ , ছুটির নোটিশ কিছুই দেয় না বা পাইনা। বিদ্যালয়ের শিক্ষকরা জানান, প্রধান শিক্ষিকা না থাকলে বিদ্যালয়ের সব কার্যক্রম স্থবির হয়ে পড়ে, কারন সব কিছু স্বাক্ষর করার মালিক প্রধান শিক্ষিকার, তিনি না থাকলে আমরা অসহায়,পারিনা শিক্ষার্থীদের কৈফিয়ত বা অভিভাবকদের প্রশ্নের জবাব দিতে। সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন আন্দোলনরত শিক্ষার্থীদের মাঝে এসে তাদের বক্তব্য অভিযোগ শিক্ষার্থী ঝৃতু ও অভিভাবক সাবেক কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজ ও শিক্ষকদের মধ্যে সিনিয়র শিক্ষক আঃ ওহাব সার্বিক পরিস্থিতি তুলে ধরবেন।ও সকল সমস্যার কথা শুনে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন সমাধান দেয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। এ সময় নির্বাহী অফিসার মাহেরা নাজনীনের সাথে ছিলেন ওসি শবজেল হোসেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd