1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
নির্বাচন পরবর্তী পাইকগাছায় ধানের শীষ প্রার্থীর মতবিনিময় - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :

নির্বাচন পরবর্তী পাইকগাছায় ধানের শীষ প্রার্থীর মতবিনিময়

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮ সংবাদটি পড়া হয়েছে

কাজী সোহাগ পাইকগাছা: পাইকগাছা উপজেলার বিভিন্ন ইউনিয়নে সনাতনী ধর্মাবলম্বী ও সাধারণ জনগণের সাথে নির্বাচন পরবর্তী মতবিনিময় ও পথসভায় বক্তৃতা করেন, খুলনার-৬ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পি।
শনিবার দুপুর ১২টা থেকে বিকেল পর্যন্ত উপজেলা কপিলমুনি, হরিঢালী, লতা, দেলুটি, সোলাদানা, চাঁদখালী, রাড়ুলী ইউনিয়ন ও পাইকগাছা পৌরসভায় এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এসব পথসভায় বক্তৃতাকালে তিনি বলেন, নির্বাচনে জয় পরাজয় থাকবে। আমরা সামান্য ভোটে পরাজিত হলেও দেশব্যাপী বিএনপির ভুমিধস জয় হয়েছে।
আমি এ এলাকায় উন্নয়নমুক কর্মকান্ড যথাসাধ্য করে যাবো। এসময় তিনি আরও বলেন যেহেতু হিন্দু সম্প্রদায়ের অধিকাংশ ভোট ধানের শীষে পড়েছে। এ কারণে যদি কেউ কোনভাবে তাদের সাথে রক্তচক্ষু দেখানোর চেষ্টা করে, এমনকি কোন প্রকার অসাধাচারণ করার চেষ্টা করে তা কোন ভাবে বরদাস্ত করা হবেনা।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ, জেলা বিএনপি নেতা আশরাফুল আলম নান্নু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম এনামুল হক, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, বিএনপি নেতা, শেখ ইমদাদুল হক, জিএম মিজানুর রহমান, ছাত্রদলের উপজেলা সদস্যসচিব সাদ্দাম হোসেনসহ নেতৃবৃন্দ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd