1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
নারী অধিকার নারীদেরকেই আদায় করে নিতে হবে-সিটি মেয়র - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

নারী অধিকার নারীদেরকেই আদায় করে নিতে হবে-সিটি মেয়র

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১
  • ৭২ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন উপলক্ষে নারী নির্যাতন প্রতিরোধ বিষয়ক কর্মশালা আজ (মঙ্গলবার) বিকালে খুলনা সিএসএস আভা সেন্টারে অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের এবারের প্রতিপাদ্য ‘নারী নির্যাতন বন্ধ করি কমলা রঙের বিশ^ গড়ি’। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, নারী অধিকার নারীদেরকেই আদায় করে নিতে হবে। নারীদের পেছনে ফেলে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারলে নারী নির্যাতন অনেকাংশে কমে আসবে। তিনি বলেন, আর্থ-সামাজিক সূচকে আমাদের যতো অর্জন তার পেছনে দেশের নারী সমাজের অসামান্য অবদান রয়েছে। সকলকে সাহসিকতার সাথে নারী নির্যাতন প্রতিরোধ করতে হবে। যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করলে ৭৫ শতাংশ নারী নির্যাতন কমে আসবে বলে মেয়র আশা প্রকাশ করেন।
কর্মশালায় বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক মুকুল কুমার মৈত্র ও মেট্রোপলিটন পুলিশের এডিসি (দক্ষিণ) সোনালী সেন। এতে সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক হাসনা হেনা। নারীর প্রতি সহিংসতা বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনা উপস্থাপন করেন ইউনিসেফের শিশু সুরক্ষা কর্মকর্তা মুমিনুন্নেছা। খুলনা সিটি কর্পোরেশন ও মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথ উদ্যোগে এবং ইউনিসেফের সহযোগিতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনজীবী, এনজিও প্রতিনিধি, হিন্দু ও মুসলিম বিবাহ নিবন্ধক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd