1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় বিপুল সরকারি বই বিক্রি, প্রধান শিক্ষককে অপসারণের দাবিতে মানববন্ধন - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?

দেবহাটায় বিপুল সরকারি বই বিক্রি, প্রধান শিক্ষককে অপসারণের দাবিতে মানববন্ধন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৯৩ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য দেয়া বিপুল পরিমান সরকারি বই চুরি করে পুস্তক ব্যবসায়ীর কাছে বিক্রির ঘটনায় অভিযুক্ত প্রধান শিক্ষক তহিরুজ্জামানকে অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার (১ ফেব্রæয়ারি) সকাল ১০ টায় উপজেলার সখিপুর মোড়ে সাতক্ষীরা-কালীগঞ্জ মহাসড়কে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে এলাকাবাসি। মানববন্ধনে সখিপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য এবাদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তুহিন হোসেন ফিরোজ, বিএনপি নেতা মনিরুজ্জামান মনি, আব্দুর রাজ্জাক, ইউপি সদস্য নাজিম সরদার, রবিউল ইসলাম, প্রাক্তন ছাত্র রুহুল আমিন, মোক্তার আলী প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড। আর জাতির সেই মেরুদন্ড তৈরির মুল কারিগর হচ্ছেন শিক্ষক। অন্তর্বর্তীকালীন সরকার যেখানে সারাদেশে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই দিতে হিমসিম খাচ্ছে, সেখানে একজন প্রধান শিক্ষক হয়ে তহিরুজ্জামান সরকারি বিপুল পরিমান বই ছাত্র-ছাত্রীদের হাতে তুলে না দিয়ে অর্থের লোভে সাতক্ষীরার পুস্তক ব্যবসায়ীর কাছে বিক্রি করেছেন। শুধু তাই নয়, উপযুক্ত যোগ্যতা না থাকা স্বত্তে¡ও মোটা টাকার বিনিময়ে বিগত আওয়ামী সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত প্রধান শিক্ষক তহিরুজ্জামান নানা দুর্নীতি-অনিয়ম ও স্বেচ্ছাচারিতার মাধ্যমে বিদ্যালয়টি ক্রমশ ধ্বংসের দারপ্রান্তে নিয়ে গেছেন বলেও অভিযোগ তুলে অবিলম্বে তার অপসারণের দাবি জানান বক্তারা।
উল্লেখ্য, সম্প্রতি ছাত্র-ছাত্রীদের জন্য দেয়া সরকারি বিপুল পরিমান বই মোটা অংকের টাকায় সাতক্ষীরার এক পুস্তক ব্যবসায়ীর কাছে বিক্রি করেন প্রধান শিক্ষক তহিরুজ্জামান। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যার পর বিদ্যালয় থেকে এসব বই তিনটি ভ্যানে বোঝাই করে সাতক্ষীরা শহর অভিমুখে পাঁচারের সময় বই ভর্তি একটি ভ্যান সখিপুর মোড় থেকে আটকে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে থানায় সোপর্দ করেন এলাকাবাসি। এরপর থেকে ক্ষুব্ধ এলাকাবাসি তার অপসারণের দাবি জানিয়ে আসছেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd