1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

দেবহাটায় বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৩ সংবাদটি পড়া হয়েছে

মোমিনুর রহমান: দেবহাটায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দেবহাটা উপজেলা বিএনপির উদ্যোগে, ৩ অক্টোবর ২০২৫, বুধবার বিকাল ৪ টায় বর্ণাঢ্য র‍্যালিটি পারুলিয়া বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে সাতক্ষীরা-কালিগজ্ঞ মহাসড়ক হইয়া পারুলিয়া- সখিপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পারুলিয়া বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। র‍্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও জেলা বিএনপির সদস্য সিরাজুল ইসলাম, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, বিএনপি নেতা ও পারুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সাবেক যুগ্ম আহবায়ক যথাক্রমে মোকলেছুর রহমান মুকুল, আব্দুল হাবিব মন্টু, শহিদুল ইসলাম, হাসান সরাফী, প্রভাষক কামাল হোসেন, জাকির হোসেন, মাসুম বিল্লাহ, আবুল হোসেন, আবু তালেব মোল্ল্যা, এ্যাডঃ জাহাঙ্গীর কবির বাবু। এসময় উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন, আবুল হোসেন বকুল, বিএনপি নেতা এবাদুল ইসলাম, রিয়াজুল ইসলাম, রুহুল আমিন, দেলোয়ার হোসেন বাবলু ও মুশফিকুর রহমান। দেবহাটা উপজেলা যুবদলের আহবায়ক কামরুজ্জামান, সদস্য সচিব মেহেদী হাসান সবুজ ও যুগ্নআহবায়ক আহছানউল্লাহ ডালিম, যুবদল নেতা মনিরুজ্জামান মনি ও হোসেন আলী। দেবহাটা উপজেলা ছাত্র দলের সদস্য সচিব ফিরোজ হোসেন তুহিন ও সাবেক আহবায়ক ফরহাদ হোসেন, কলেজ ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, তাঁতী দল সহ বিএনপির সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। বক্তরা বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির আন্দোলন আরও বেগবান হবে বলে নেতারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd