1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় পারুলিয়া বড়শান্তা সড়ক নির্মাণে অনিয়মের ছোয়া - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

দেবহাটায় পারুলিয়া বড়শান্তা সড়ক নির্মাণে অনিয়মের ছোয়া

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ৯৭ সংবাদটি পড়া হয়েছে

মোমিনুর রহমান: দেবহাটার পারুলিয়ার প্রত্যন্ত এলাকা বড়শান্তা, ছোট শান্তা, নাজিরের ঘের, পাশর্^বর্তী উপজেলার হাজার হাজার মানুষের যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থার মাধ্যম এই সড়কটি নির্মানেল দাবী ছিল দীর্ঘ দিন যাবৎ। জনমানুষের প্রত্যাশা পূরণ হলেও সড়কটি নির্মানে অনিয়ম, দূর্নীতি আর অব্যবস্থাপনার কারনে স্থায়িত্ব ও নির্মাণ কাঠামো নিয়ে সংশয় স্পষ্ট। নির্মিত সড়কটি দৃশ্যতঃ ভগ্নদশায় পরিণত হয়েছে। দুই পাশে মাটির স্তর না থাকায় পাশর্^বর্তী চিংড়ি ঘের, ডোবা-নালা পড় পড় পরিস্থিতি পরিবেশের সৃষ্টি হয়েছে। স্থানীয় জনসাধারণ নির্মাণ কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার রফিকুল ইসলামকে যথাযথ নিয়মে কাজ করার আহবান জানালেও তা কর্ণপাত করেনি। দেখভালের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী সাইফ বরাবর অনিয়মের বিষয়ে উত্থাপন করলেও তার প্রতিকার পায়নি বা নিয়মানুযায়ী সড়ক নির্মান কাজ হয়নি।
বড়শান্তা সড়কটির নির্মান ব্যয় ২ কোটি ৮০ লক্ষ টাকা। ৩.৭১ কিলোমিটার পাকা সড়কটি নির্মাণ শেষ। অথচ সড়কটির পরিপূর্ণতা, নির্মাণশৈলী এবং পরিপূর্ণতা কেবলই অসম্পূর্ণতা নয় পরতে পরতে নিয়মহীনতা আর দূর্নীতির সুস্পষ্ট ছোয়া দৃশ্যমান। সরেজমিনে নির্মান শেষ হওয়া সড়কটির দুই অংশের ইট নুয়ে পড়ছে। দশ ফুট চওড়া সড়কটির কোন কোন অংশ আট হতে নয় ফুট প্রশস্ত এখানেই শেষ নয় ইটের সড়কটিতে দৃশ্যমান ইটের অধিকাংশই এক নম্বর ইট নয়। নিয়মানুযায়ী বালু ভরাট পরবর্তী ইট বিছানো কিন্তু ভূগর্ভস্থ হতে উত্তোলন করা কাদা মিশ্রিত বালুর উপর ইট সোলিম করা হয়েছে। স্থানীয় অধিবাসী আক্তার ঢালী এ প্রতিনিধিকে জানান ইটের নিচের সর্বঅংশে বালু দেওয়া হয়নি। সড়কের দুই ধারের অন্তত এক ফুট এলাকায় বালু ফেলা হয়নি, ইট উঠালে এর সত্যতা প্রমান হবে বলেও তিনি অভিযোগ করেন। দশ ফুট পাকা ইট বিছানো এবং পাশর্^বর্তী দুই ধারে চার ফুট করে মাটি ভরাটের বিধান দীর্ঘ ৩.৭১ কিলোমিটারের সর্বত্র অনুপস্থিত। ইটের পরে কোথাও এক ফুট আবার কোথাও তার কম রয়েছে। অসম্পূর্ণতা বিষয়ে জানার জন্য প্রকৌশলী সাইফ সাহেব বলেন,কাজ ঠিক করে দিয়েছি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd