1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় দুই ভাইকে পিটিয়ে ও কুপিয়ে জখম, থানায় মামলা - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?

দেবহাটায় দুই ভাইকে পিটিয়ে ও কুপিয়ে জখম, থানায় মামলা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ৭৭ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার দেবহাটায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ষাটোর্ধ দুই ভাই আব্দুল করিম (৬৫) ও রফিকুল ইসলাম (৬০) কে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা।
শুক্রবার (২৫ এপ্রিল) বেলা পৌনে ১২টার দিকে উপজেলার কুলিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত দুই ভাই আব্দুল করিম ও রফিকুল ইসলাম বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এঘটনায় আব্দুল করিমের ছেলে পূর্ব কুলিয়ার বাসিন্দা ওসমান গনি বাদি হয়ে হামলার নেতৃত্বে থাকা ৮ জনকে এজাহার নামীয় ও আরও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামী করে দেবহাটা থানায় মামলা (নং-১৩) দায়ের করেছেন।
মামলার আসামীরা হলেন, দক্ষিণ কুলিয়া গ্রামের ছইলউদ্দীন গাজীর ছেলে আব্দুর রশিদ (৬৫), আব্দুর রশিদের তিন ছেলে আনারুল ইসলাম (৪০), রফিকুল ইসলাম (৩৬) ও তরিকুল ইসলাম (২৮), গোবরাখালী গ্রামের আছাফুর রহমানের ছেলে আবু সুফিয়ান (২৮), শশাডাঙ্গা গ্রামের মৃত সাকাত বিশ্বাসের ছেলে শামসুল বিশ্বাস (৫৩), সদর উপজেলার আলিপুর গ্রামের মৃত আদর আলীর ছেলে অস্ত্র ও ডাকাতি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত শফিকুল ইসলাম ওরফে শফি ডাকাত (৫০), শফি ডাকাতের ছেলে আরিফ বিল্লাহ (২৫)।
আহত বৃদ্ধ আব্দুল করিমের ছেলে ও মামলার বাদি ওসমান গনি জানান, দীর্ঘদিন ধরে তাদের পৈত্রিক জমি নিয়ে আসামীদের সাথে আমাদের বিরোধ চলে আসছিল। গত বুধবার (২৩ এপ্রিল) সকালে আসামীরা জোরপূর্বক আমাদের জমি দখলের চেষ্টা করে। সেসময় তারা আমাদের বাধার মুখে জমি দখলে ব্যর্থ হয়।
শুক্রবার (২৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে আমার বাবা আব্দুল করিম ও চাচা রফিকুল ইসলাম প্রয়োজনীয় কাজে মোটরসাইকেল যোগে কুলিয়া বাজারে গেলে আগে থেকে ওৎ পেতে থাকা উল্লেখিত আসামীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা করে।
এসময় তারা পিটিয়ে ও কুপিয়ে আমার বৃদ্ধ বাবা ও চাচাকে রক্তাক্ত জখম করে। একপর্যায়ে স্থানীয়রা মুমুর্ষ অবস্থায় তাদের উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে ভর্তি করেন।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া হাসান বলেন, মারপিটের ঘটনায় আহতদের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করেছেন। আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd