1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় জলবদ্ধতা নিরসনে অবৈধ নেট,পাটা অপসারণ করলেন ইউএনও - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

দেবহাটায় জলবদ্ধতা নিরসনে অবৈধ নেট,পাটা অপসারণ করলেন ইউএনও

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৪৩ সংবাদটি পড়া হয়েছে

মোমিনুর রহমান:দেবহাটায় বিভিন্ন এলাকায় টানা বৃষ্টিতে মৎস্য ঘের, পুকুর, রাস্তা ঘাট,খাল বিলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ফলে মানুষ বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। ঠিক তখনই দেবহাটা উপজেলার মৎস্য অফিসের সার্বিক প্রচেষ্টায় দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা নবগত কে এম আবু নওশাদ এর উপস্থিতিতে ৬ই আগস্ট বুধবার সকাল ১১টায় পারুলিয়া ইউনিয়নের ও নওয়াপাড়া চারকুনি এলাকায় চেং মারি খাল সহ আরো কয়েকটি এলাকার জলাবদ্ধতা নিরসনে সরেজমিনে যেয়ে খাল বিলের অবৈধ নেট,পাটা অপসারণ করেন। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আবুবকর সিদ্দিক।উপজেলা মেরিন ফিশারিজ অফিসার সাজ্জাদ হোসেন,দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও সাংবাদিক ও সেচ্ছাসেবী আব্দুল্লাহ আল মামুন, দেবহাটা থানার পুলিশ প্রদীপ কুমার,ইউনুস আলী,দেলওয়ার হোসেন,ইউএনও টেবিল সহকারী সাদেক আলী,উপজেলা প্রকৌশলী অফিসের স্টাফ নাসিম আহম্মেদ সহ পারুলিয়া ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ ও এলকার সাধারন মানুষ উপস্থিত ছিলেন। এই সময় সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আবু বকর সিদ্দিক বলেন আমরা গত কিছু দিন ধরে মাইকিং করে সবার নেট পাটা অপসারণ করার জন্য বলছি কিন্তু তারা কোন গুরুত্ব দেইনা তার জন্য আমাদের এই নেট পাটা অপসারণ কর্যক্রম শুরু হয়েছে, যা আগামী ৭ দিন চলবে উপজেলার বিভিন্ন এলাকায়। নবগত উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদ বলেন দেবহাটা কোন খাল বা ড্রেনে নেট পাটা রাখা হবে না যা আছে আগামী ১ সপ্তাহের মধ্যে অপসারণ করা হবে, এই সময় তিনি অত্য এলাকায় বিভিন্ন মানুষের সমস্যা কথা শোনেন এবং সমস্যা সমাধান হবে বলে আশাবাদ ব্যাক্ত করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd