1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় কয়েক হাজার মোটরসাইকেল নিয়ে মুহাদ্দিস আব্দুল খালেক‘র শোভাযাত্রা - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

দেবহাটায় কয়েক হাজার মোটরসাইকেল নিয়ে মুহাদ্দিস আব্দুল খালেক‘র শোভাযাত্রা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১২৩ সংবাদটি পড়া হয়েছে

দেবহাটা প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেবহাটা উপজেলায় প্রায় ২ হাজার মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা করেছেন সাতক্ষীরা-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ,খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকাল ৩টার দিকে সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজের প্রধান ফটক থেকে তার নেতৃত্বে শোভাযাত্রা শুরু হয়। পরে উপজেলার সখিপুর, নওয়াপড়া, দেবহাটা সদর ও কুলিয়া ইউনিয়নসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কুলিয়া ইউনিয়ন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে গিয়ে শোভাযাত্রা শেষ হয়।
শোভাযাত্রা শেষে মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, ‘জামায়াতে ইসলামী জনগণের কল্যাণে রাজনীতি করে। আগামী নির্বাচনে সাধারণ মানুষ জামায়াতের মানবিকতা, উন্নয়ন, লড়াই সংগ্রাম দেখেই দাঁড়িপাল্লাকে ভোট দিয়ে বিজয়ী করবে।’
তিনি আরো বলেন, ‘আমরা শাসক নয়, জনগণের সেবক হতে চাই। আগামী দিনে আমরা সম্মিলিতভাবে দেবহাটাকে নতুনভাবে সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তুলব, ইনশাআল্লাহ। এছাড়াও আপনাদের সুখে-দুঃখে অতীতেও ছিলাম আগামী দিনেও আপনাদের সকল ভালো কাজের সাথে থাকব ইনশাআল্লাহ।’
এ সময় উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাহবুবুল আলম, জেলা কর্মপরিষদ সদস্য ও সাতক্ষীরা-২ আসন সচিব শাহাদাত হোসেন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, সেক্রেটারী এইচ এম ইমদাদুল হক, সহ-সেক্রেটারী সোলায়মান হোসেন, আব্দুর গফুর সরদার, ইসরাঈল আসেক মাগফুর, কর্মপরিষদ সদস্য মাওলানা দেলওয়ার হোসেন, মাওলানা রুহুল আমিন, মাওলানা আনোয়ারুল ইসলামসহ জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd