1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কট করতে হবে-সিটি মেয়র - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কট করতে হবে-সিটি মেয়র

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১
  • ১৩০ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা অংশ হিসেবে সিটিজেন চার্টার বিষয়ে অবহিতকরণ ও খুলনা সিটি কর্পোরেশনে দুর্নীতি প্রতিরোধ সংক্রান্ত কর্মশালা (বুধবার) সকালে খুলনা নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
প্রধান অতিথির বক্তৃতায় মেয়র বলেন, খুলনাকে সুন্দর ও পরিচ্ছন্ন নগরীতে পরিণত করতে নগরবাসীকে সচেতন হতে হবে। স্বাস্থ্যসম্মত বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে সুন্দর পরিবেশ বজায় রাখতে নগরীতে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা হচ্ছে। তিনি বলেন, বিভিন্ন স্থানে অবৈধ দখলের কারণে রাস্তা সঙ্কুচিত হচ্ছে। আইনের মাধ্যমে এসব নিয়ন্ত্রণে ব্যবস্থা নেয়া হবে। তিনি এনজিও এবং সুশীল সমাজের প্রতিনিধিদের এ ব্যাপারে সোচ্চার হতে বলেন। মেয়র আরো বলেন, দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কট করতে হবে। সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। সৎ, আন্তরিক ও নিষ্ঠাবানদের সামাজিকভাবে মূল্যায়ন করতে হবে, তাহলেই দুর্নীতি হ্রাস পাবে।
খুলনা সিটি কর্পোরেশনের সচিব মোঃ আজমুল হকের সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার জিনাত আরা আহমেদ, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ জাফর ইমাম, রূপান্তরের প্রধান নির্বাহী স্বপন কুমার গুহ, খুলনা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি মোঃ আবু জাফর প্রমুখ। এসময় কেসিসি’র প্যানেল মেয়র মোঃ আমিনুল ইসলাম ও এ্যাডভোকেট মেমরী সুফিয়া রহমান শুনু উপস্থিত ছিরেন।
কর্মশালায় সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও কেসিসি’র শাখা প্রধানরা অংশগ্রহণ করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd