1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
তৃতীয় বারের মত খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ ওসি হলেন মোস্তাফিজুর রহমান - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

তৃতীয় বারের মত খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ ওসি হলেন মোস্তাফিজুর রহমান

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ৯৬ সংবাদটি পড়া হয়েছে

আলম হোসেন কলারোয়া: টানা ৩য় বারের মত খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন সাতক্ষীরা জেলার কলারোয়া থানার ওসি মোহা মোস্কাফিজুর রহমান। বৃহস্পতিবার দিনব্যাপী রেঞ্জ অফিসের ক্রাইম কনফারেন্স সভায় খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পদক দেয়া হয় কলারোয়া থানার ওসি মোহা মোস্তাফিজুর রহমান কে। খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক বিপিএম (বার) এঁর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এর আগে জুন ও জুলাই/২৩ মাসে খুলনা রেঞ্জ পুলিশের ক্রাইম কনফারেন্সে কলারোয়া থানার ওসি মোহা মোস্তাফিজুর রহমান খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে রেঞ্জ ডিআইজির নিকট থেকে সন্মাননা ক্রেস্ট গ্রহণ করেন।সাতক্ষীরা জেলায় যোগদানের আগে মাগুরা সদর থানার ওসি হিসাবে মোস্তাফিজুর রহমান খুলনা রেঞ্জ সেরা ওসির পুরুস্কার পান।
খুলনা রেঞ্জ অফিস সূত্রে জানা যায়,রেঞ্জের ভিতরে রেকর্ড ব্রেক পরিমান মাদক উদ্ধার, মামলার রহস্য উদঘাটন, ওয়ারেন্ট তামিল, শিল্প এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষা সহ কলারোয়া উপজেলার চোরাচালান বন্ধ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক হওয়ায় সর্বসম্মতিক্রমে কলারোয়া থানার ওসি মোস্তাফিজুর রহমান কে খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসাবে মনোনীত করা হয়েছে।একই সঙ্গে ২য় বারের মতো রেঞ্জের শ্রেষ্ঠ জেলা সাতক্ষীরা , ৭ম বারের মত শ্রেষ্ঠ সার্কেল সাতক্ষীরা সদর সার্কেল , ৩য় বারের মত শ্রেষ্ঠ থানা কলারোয়া এবং শ্রেষ্ঠ এসআই এর কৃতিত্ব অর্জন করেছে সাতক্ষীরা জেলা পুলিশ।
সভায় খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক বিপিএম (বার) আনুষ্ঠানিকভাবে সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানকে শ্রেষ্ঠ পুলিশ সুপার, সদর সার্কেল মীর আসাদুজ্জামানকে শ্রেষ্ঠ সার্কেল, কলারোয়া থানার ওসি মোস্তাফিজুর রহমানকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ ও কলারোয়া থানার এসআই জুয়েল ও এএসআই নুর মোহাম্মাদের হাতে পদক ও সার্টিফিকেট তুলে দেন।
সাতক্ষীরা জেলার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম সাতক্ষীরায় যোগদানের পর তাঁর নির্দেশে কলারোয়ার ওসি মোস্তাফিজুর রহমান কলারোয়া উপজেলা হতে ইতোমধ্যে ভূমিদস্যু, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থা নিয়ে এবং ধারাবাহিক গ্রেপ্তার অভিযান চালিয়ে সর্বমহলে ব্যাপক প্রশংসা অর্জন করেছেন। এছাড়াও জেলায় যোগদানের পর থেকে তিনি সাধারণ মানুষের দুর্ভোগ দুর্দশা লাঘবের জন্য কাজ করে যাচ্ছেন।
অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) নিজামুল হক মোল্যা, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এন্ড ম্যানেজমেন্ট) হাসানুজ্জামান, অতিরিক্ত ডিআইজি (অপারেশন) জয়দেব চৌধুরী সহ রেঞ্জ কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং খুলনা রেঞ্জের ১০টি জেলার পুলিশ সুপার ও খুলনা রেঞ্জাধীন ইন-সার্ভিস টেনিং সেন্টারের কমান্ড্যান্টর গণ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd