1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা সাতক্ষীরা শাখার বার্ষিক পুরস্কার বিতরণ - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা সাতক্ষীরা শাখার বার্ষিক পুরস্কার বিতরণ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৭ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব পতিনিধি:  উৎসবমুখর পরিবেশে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা সাতক্ষীরা শাখার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে মাদরাসা প্রাঙ্গণ আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির ডিরেক্টর আ.খ.ম. মাসুম বিল্লাহ। শুরু থেকেই শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের পদচারণায় মাদরাসা প্রাঙ্গণে মুখরিত হয়ে ওঠে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক। তিনি কুরআন হিফয শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, দেশের প্রতিটি শিশুর মাঝে ইসলামী মূল্যবোধ জাগিয়ে তুলতে মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষায় গড়ে তুলতে এ ধরনের প্রতিষ্ঠানের কার্যক্রম আরও সম্প্রসারণের প্রয়োজন রয়েছে। তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার প্রশংসা করে তিনি বলেন, শিশুদের সুশিক্ষিত ও নৈতিকভাবে গড়ে তুলতে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন প্রশংসার সাথে কাজ করে যাচ্ছে, আগামীতে সুশিক্ষিত জাতি গঠনে আরো বেশি ভূমিকা পালন করবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেম ও উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আল মুস্তানছির বিল্লাহ,সাতক্ষীরা শহর জামায়াতের আমীর মোঃ জাহিদুল ইসলাম ও তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা খুলনা অঞ্চল পরিচালনা কমিটির সদস্য কাজী আব্দুল্লাহ আল ফারুক। এসময় অতিথিরা বলেন, কুরআনের আলোকেই একটি সৎ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব।
স্বাগত বক্তব্য দেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সম্মানিত ডিরেক্টর এম.এম. রবিউল ইসলাম।
প্রোগ্রামটি সঞ্চালনা করেন তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা সাতক্ষীরা শাখার সম্মানিত ব্রাঞ্চ কো- অর্ডিনেটর মাহবুব অল মিসবাহ।
অনুষ্ঠানের শেষ পর্বে অতিথিরা বিভিন্ন শ্রেণির কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন। শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার সময় উপস্থিত অভিভাবক ও শিক্ষকরা উচ্ছ¡াস প্রকাশ করেন এবং মেধাবী শিক্ষার্থীদের আরও এগিয়ে যাওয়ার জন্য দু’আ করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd