1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
ঢাকায় এলেন সানি লিওনি! - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

ঢাকায় এলেন সানি লিওনি!

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ১৩৮ সংবাদটি পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: ভিসা আবেদন বাতিলের ১ দিনের মধ্যে ঢাকায় নেমে ভি-চিহ্ণ দেখালেন বলিউড তারকা সানি লিওনি! শনিবার (১২ মার্চ) বিকাল ৫টার দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পা রাখেন। তাকে ঢাকায় বরণ করে নেন গান বাংলা টিভি চ্যানেলের ব্যবস্থাপনা পরিচালক ও সংগীতশিল্পী কৌশিক হোসেন তাপস।পরিচিত নাম বাদ দিয়ে মার্কিন পাসপোর্ট দিয়ে ভিসার আবেদন করায় সানি লিওনির ভিসা বাতিল হয়েছে বলে গতকাল জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। শাপলা মিডিয়ার ‘সোলজার’ চলচ্চিত্রের জন্য তার ঢাকায় আসার কথা ছিলো। এর আগে সানি লিওনিসহ ‘সোলজার’ চলচ্চিত্রের ১১ জন অভিনয়শিল্পী, কলাকুশলীকে ভারত থেকে বাংলাদেশে আসার ওয়ার্ক পারমিট দেয় সরকার। পরে শুধু সানি লিওনির ওয়ার্ক পারমিট বাতিল করা হয়। বৃহস্পতিবার (১০ মার্চ) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপ-সচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, “মেসার্স চেয়ারম্যান ফিল্ম সিন্ডিকেটের ব্যানারে নির্মাণাধীন ‘সোলজার’ চলচ্চিত্রে অংশগ্রহণের জন্য ভারত থেকে সানি লিওনিসহ ১১ জন অভিনয়শিল্পী ও কলাকুশলীকে বাংলাদেশে ওয়ার্ক পারমিট প্রদান করা হয়। অনিবার্য কারণে অভিনেত্রী করন জিৎকর ওয়েভারের ওয়ার্ক পারমিট নির্দেশক্রমে বাতিল করা হলো।” তবে এমন সরকারি সিদ্ধান্তের ১ দিনের মাথায় সানি লিওনির ঢাকায় পা রাখার বিষয়টি বিস্ময় জাগিয়েছে সবার মনে। সম্ভবত এমন বিস্মিত করে সানি লিওনি নিজেও চরম আনন্দ পেয়েছেন। যা বিমানবন্দরের ছবিতে ভি চিহ্ণ ছবিতেই স্পষ্ট। তবে খোঁজ নিয়ে জানা গেছে, ‘সোলজার’ ছবির কাজে তার এই সফর নয়। বিষয়টি নিয়ে ছবির প্রযোজক সেলিম খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার ছবির কাজ বন্ধ করে দিয়েছি। সানি আমাদের সঙ্গে কাজ করছেন না। অন্য কারও জন্য এসেছেন কিনা- খোঁজ নিয়ে দেখতে পারেন।’সেই খোঁজ নিয়ে জানা যায়, সানির এবারের সফর অনেকটাই পারিবারিক রেশ ধরে। টিএম রেকর্ডসের ব্যানারে তাপস-মুন্নী দম্পতির উদ্যোগে দুটো মিউজিক ভিডিওতে কাজ করেন সানি লিওনি। সেই সুবাদে দারুণ সম্পর্ক গড়ে ওঠে তাপস-মুন্নী ও সানি-ড্যানিয়েল দম্পতির সঙ্গে। গান দুটি যথাক্রমে তাপসের গাওয়া ‘লাভলি অ্যাক্সিডেন্ট’ ও ঐশীর গাওয়া ‘দুষ্টু পোলাপাইন’।তবে এই বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ কৌশিক হোসেন তাপস। তবে গান বাংলার মুখপাত্র রুদ্র হক বলেন, ‘সানির সঙ্গে গান বাংলার একটা পারিবারিক সম্পর্ক গড়ে উঠেছে। তারা আগেও এভাবে এক হয়েছেন নানা কাজে। এদিকে গতকাল সানির ঢাকা আগমন নিয়ে ভিসা বাতিলের খবরও এসেছে। সব মিলিয়ে আসলে এখনই এই বিষয়ে নিশ্চিত করে কিছু বলা ঠিক হবে না। সানি ঢাকায় আসলেই এসেছেন কি না, সেটি নিশ্চিত করতে আরও কিছুটা সময় চেয়ে নিচ্ছি।’
ধারণা করা হচ্ছে, শনিবার বিকালে সানি লিওনি ঢাকায় নামলেও গান বাংলা বিষয়টিকে সারপ্রাইজের পর্যায়ে বাঁচিয়ে রাখতে চাইছে আরও কিছুটা সময়।তবে সানি-ড্যানিয়েল দম্পতি ঢাকায় নেমেই বাংলাদেশ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তাদের সব ক’টি সোশ্যাল হ্যান্ডেলে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd