1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
ডুমুরিয়ায় পুলিশের অভিযানে পিস্তলসহ সন্ত্রাসী আটক - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

ডুমুরিয়ায় পুলিশের অভিযানে পিস্তলসহ সন্ত্রাসী আটক

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ৪৭ সংবাদটি পড়া হয়েছে

আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: খুলনার ডুমুরিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে পিস্তলসহ দিপংকর সরকার (৩২) নামে এক অস্ত্রধারীকে আটক করেছে। রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বান্দা তালতলা এলাকা থেকে পুলিশ তাকে আটক করে। সে ওই এলাকার রাধাকান্ত সরকারের ছেলে।
ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা জানান, দিপংকর সরকার দীর্ঘদিন ধরে অস্ত্রটি তার হেফাজতে রেখেছিল। যার জন্য এলাকায় তার যথেষ্ট প্রভাব ছিল। তার ভাবসাবে স্থানীয়রা ভয়ও পেত। খবরটি কিছুদিন আগে আমরা জানতে পারি এবং তাকে আটকের চেষ্টা চালাই।
এক পর্যায়ে রোববার রাতে তার বাড়ি থেকে বিশেষ ভাবে রাখা পিস্তলটি উদ্ধারসহ তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অস্ত্রটি কিভাবে, কোথা থেকে সংগ্রহ করেছিল তা জানা গেছে। কিন্তু তদন্ত স্বার্থে বিস্তারিত জানানো সম্ভব হচ্ছে না।
এ ঘটনায় তার বিরুদ্ধে একটি অস্ত্র মামলা রুজু হয়েছে যার নং-১৫। একই সাথে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd