1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
জেলা তথ্য অফিসের আয়োজনে আগরদাঁড়ী ইউনিয়নে মহিলা সমাবেশ অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

জেলা তথ্য অফিসের আয়োজনে আগরদাঁড়ী ইউনিয়নে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১
  • ৯৫ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং বিষয়ে বিশেষ প্রচার কার্যক্রমের আওতায় সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড়ী ইউনিয়নে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে আগরদাঁড়ী ইউনিয়ন পরিষদে জেলা তথ্য অফিসের আয়োজনে ও জেলা তথ্য অফিসার মোঃ মোজাম্মেল হক এর সভাপতিত্বে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। মোঃ মনিরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনূর ইসলাম, আগরদাড়ী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাবিবুর রহমান হবি, সাধারণ সম্পাদক তাপস আচার্য্য, তথ্য সহকারী অফিসার রমজান আলী, আগরদাড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউপি সদস্য সামছুর রহমান প্রমূখ। এসময় মুক্তিযোদ্ধা আঃ রাজ্জাক, অজেদ আলী, আব্দুস সামাদসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি আসাদুজ্জামান বাবু বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ক্ষমতায় এসে ব্যাপক উন্নয়ন করছেন। রাস্তাঘাট, কার্লভাট, ব্রীজ, মসজিদ, মাদ্রাসা, মন্দির, শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়ন করছেন। প্রধানমন্ত্রী দেশের টাকায় পদ্না সেতু নির্মাণ করছেন। সাতক্ষীরায় বাইপাস সড়ক, মেডিকেল কলেজ ও হাসপাতাল, যুব উন্নয়ন ভবন, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ করছেন। শেখ হাসিনা সরকার বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, মাতৃভাতা প্রতি বছর দিয়ে আসছেন। প্রতিবছর শিক্ষার্থীদের উপবৃত্ত দিচ্ছেন। প্রত্যেক বছরের প্রথম মাসের এক তারিখে শিক্ষার্থীদের হাতে বিনামল্যে বই দিচ্ছেন। প্রায় সাতশতাধিক নারী-পুরুষ অনুষ্ঠানে অংশ নেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd