1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২২
  • ১৩০ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির ফেব্রুয়ারি মাসের সভা (রবিবার) সকালে জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে তাঁর সম্মেলন কক্ষে অনষ্ঠিত হয়। সভায় ডেপুটি সিভির সার্জন ডাঃ এস এম কামাল হোসেন জানান, ২৬ ফেব্রুয়ারি গণটিকা কার্যক্রম শুরু হবে। এর আওতায় এক কোটি ডোজ টিকা দেওয়ার উদ্দ্যোগ গ্রহণ করা হয়েছে। ২১ লক্ষ ব্যক্তিকে টিকা প্রদানের লক্ষ্যে এ পর্যন্ত খুলনাতে প্রথম ডোজ দেয়া হয়েছে ১৭ লক্ষ ৭১ হাজার ২৩৪ জন, দ্বিতীয় ডোজ নিয়েছেন ১৪ লক্ষ ৪৩ হাজার ৮৭৪ জন ও বুস্টার ডোজ দেওয়া হয়েছে ৯৮ হাজার ৩২০ জনকে।
সভায় ওয়াসার নির্বাহী প্রকৌশলী মোঃ রেজাউল ইসলাম জানান, বর্তমানে খুলনা শহরের ১ থেকে ৩১ নম্বর ওয়ার্ডের সব এলাকায় সুপেয় পানি সরবরাহ করা হচ্ছে। ২০৩০ সালের মধ্যে খুলনা জেলায় সকলের জন্য সুপেয় পানির নিশ্চয়তায় উদ্যেগ নেওয়া হচ্ছে।
মাধ্যমিক শিক্ষা অফিসার খো. রুহুল আমীন জানান, ২২ ফেব্রুয়ারি সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত হয়েছে, এছাড়া প্রাইমারি স্কুল ১ মার্চ থেকে খুলবে। স্বাস্থ্যবিধি মেনে ক্লাস চলবে।
কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপপরিচালক বলেন, সেচ সুবিধা নিশ্চিত এবং অতিরিক্ত পানি নিঃশরনের মাধ্যমে ফসল উৎপাদনে কৃষকের সুবিধার কথা বিবেচনা করে স্লুইজগেটগুলো সচল রাখা প্রয়োজন। সভাপতি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে পানি উন্নয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করেন।
সভাপতির বক্তৃতায় মোঃ মনিরুজ্জামান তালুকদার বলেন, এখনো করোনার প্রভাব বিদ্যমান, তাই করোনা ভাইরাসের বিস্তার রোধে স্বাস্থ্যবিধি প্রতিপালন ও মাস্ক পরিধান নিশ্চিতে সচেতনতামূলক প্রচারনা চালাতে হবে। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২২ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে ২১শে ফেব্রুয়ারি প্রথম প্রহরে শহীদ হাদিস পার্কে কেন্দ্রীয় শহিদ মিনারে ব্যক্তি পর্যায়ে ২ জন এবং সংগঠন পর্যায়ে ৫ জন পুষ্পমাল্য অর্পণ কারার জন্য অনুরোধ জানান। সভায় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আছাদুজ্জামান খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের সচিব মোঃ ছাদিকুর রহমান, কৃষি সম্প্রসারন দপ্তরে উপপরিচালক মোঃ হাফিজুর রহমান সহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd