1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
জাতীয় যুব নীতি ২০১৭ কার্যকর বাস্তবায়নে কালিগঞ্জ উপজেলা পর্যায়ে অধিপরামর্শ সভা - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ

জাতীয় যুব নীতি ২০১৭ কার্যকর বাস্তবায়নে কালিগঞ্জ উপজেলা পর্যায়ে অধিপরামর্শ সভা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ৬৮ সংবাদটি পড়া হয়েছে

শিমুল হোসেন,কালিগঞ্জ ব্যুরো চীফ: সাতক্ষীরার কালিগঞ্জে বেসরকারি উন্নয়ন সংস্থা রুপন্তরের উগ্রপন্থা প্রতিরোধে সক্রিয় জনসম্পৃক্তকরণ প্রকল্পের আওতায় বৃহস্পতিবার (১৯ জুলাই ) সকাল ১০ টায় কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে জাতীয় যুব নীতি ২০১৭ কার্যকর বাস্তবায়নে উপজেলা পর্যায়ে অধিপরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। কালিগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আকরাম হোসেনের সভাপতিত্বে ও পিস কনসোডিয়ামের পরিচালক শাহাদাত হোসেন বাচ্চু এর পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার উপজেলা চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অন্না চক্রবর্তী কালিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু। বাংলাদেশ সাংবাদিক সমিতি কালীগঞ্জ শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলিম আল রাজী টোকন, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোবিন্দ মন্ডল, চাপাফুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুল গফুর, উপজেলা পুরোহিত সমাজের সভাপতি তারক চন্দ্র আচার্য, পিস ক্লাবের সদস্য শেখ হারুন, আলামিন প্রমূখ। রূপান্তরের কালিগঞ্জ উপজেলা সমন্বয়ক মো মিনহাজুল হকের সার্বিক ব্যবস্থাপনায় সভায় আরো উপস্থিত ছিলেন প্রকল্পের সমন্বয়ক গোলাম কিবরিয়া ও সুমিত শাহরিয়ার, সভায় বিভিন্ন ইউনিয়নের পিস ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। ধারা ১৩ সুস্থ সমাজ বিনির্মাণ জাতীয় যুব নীতি ২০১৭ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। ২০১৬ সালের জুলাইয়ের হোলি আটিজান বেকারিতে উগ্রবাদীদের ভয়াবহ হামলার উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধে মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার এজেন্ডা হিসেবে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কান্টি সাপোর্ট মেকানিজম এই প্রকল্পের অংশীজন। জাতীয় যুব নীতি ২০১৭ বিষয়ে উপজেলা পর্যায়ে অধিপরামর্শ সভায় প্রেসক্লাবের যুবকদের বিভিন্ন প্রশিক্ষণ যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন সুযোগ-সুবিধা সহ আগামীতে স্থানীয় সরকার অর্থাৎ ইউনিয়ন পরিষদের বাজেটে স্বল্প ভাবে যুবকদেরকে উজ্জীবিত করতে আর্থিক বরাদ্দ রাখার সুপারিশ করা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd