1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
জমকালো আয়োজনে বিয়ে হলো খর্বাকৃতি বর-কনের - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

জমকালো আয়োজনে বিয়ে হলো খর্বাকৃতি বর-কনের

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১
  • ১০৭ সংবাদটি পড়া হয়েছে

ন্যাশনাল ডেস্ক: পিরোজপুরের স্বরূপকাঠিতে জমকালো আয়োজনে খর্বাকৃতির বর-কনের বিয়ে হয়েছে। বৃহস্পতিবার বিকালে এক লাখ টাকার দেনমোহরে তাদের বিয়ে সম্পন্ন হয়। বর মো. আল আমীনের (২৪) উচ্চতা প্রায় ৪০ ইঞ্চি এবং ছামিয়া আক্তার সাম্মির (২১) উচ্চতা ৩০ ইঞ্চি।
আল আমীন স্বরূপকাঠি সদর ইউনিয়নের উত্তর শর্ষিনা গ্রামের ভাঙাড়ি ব্যবসায়ী আব্দুল হামেদের ছেলে। আর সাম্মি সুটিয়াকাঠি ইউনিয়নের বালিহারি গ্রামের মো. শাহজাহান মিয়ার কন্যা। জানা গেছে, আল আমীনের দুই ভাই বিয়ে করে সংসারি হলেও শারীরিকভাবে খর্বাকৃতির হওয়ায় তাকে নিয়ে পরিবার চিন্তিত ছিল। অপরদিকে মেয়ের জন্য কোনো বর পাচ্ছিলেন না শাহজাহান মিয়া।
অবশেষে দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ের ব্যবস্থা করা হয়। বিয়ের দিন গ্রামের লোকজন খর্বাকৃতির এ দম্পত্তিকে একনজর দেখতে ভিড় করেন।
কনের বাবা শাহজাহান মিয়া জানান, মেয়ের উচ্চতা কম হওয়ায় তিনি পাত্র পাচ্ছিলেন না। পাত্রের খোঁজ পেয়ে উভয়পক্ষ দিনক্ষণ ঠিক করে বৃহস্পতিবার বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করেন। বরের বাবা আব্দুল হামেদ বলেন, আশা করি আল্লার রহমতে পুত্র ও পুত্রবধূ সুখেই থাকবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd