1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবসসমূহ পালনে সভা - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবসসমূহ পালনে সভা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ৭৩ সংবাদটি পড়া হয়েছে

আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবসসমূহ যথাযোগ্য মর্যাদায় পালনের নিমিত্ত সাতক্ষীরা জেলা বাস্তবায়ন কমিটির সভা মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস, সিভিল সার্জন ডা: আব্দুস সালাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিরিক্ত পুলিশ সুপার মুকিত খাঁন, জেলা জামায়াতের আমীর শহিদুল ইসলাম মুকুল, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহবায়ক আরাফাত হোসেন, মুখপাত্র মোহিনী তাবাসসুম প্রমুখ।
সভায় ১৪ জুলাই থেকে ৩৬ জুলাই পর্যন্ত সরকার ঘোষিত বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচিগুলো হলো, ১৪ জুলাই জুলাই ওমেনস ডে পালন ও জুলাই স্মৃতিস্তম্ভ স্থাপন, ১৬ জুলাই যিনি যে স্থানে প্রাণ হারিয়েছেন, সেই স্থানে স্ট্রিট মেমোরি স্টাম্প স্থাপন, ১৮ জুলাই প্রতীকী ম্যারাথন, যাতে আহত ও শহীদদের পরিবার ম্যারাথনের অগ্রভাগে থাকবে, ১৯ জুলাই শহীদদের স্মরণে সংখ্যা অনুযায়ী গাছরোপন, ২১ জুলাই মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে জুলাইয়ের স্মরণে অনুষ্ঠান ও দোয়া মাহফিল, ২৪ জুলাই শিশু শহিদদের স্মরণে প্রাথমিক বিদ্যালয়ে জুলাই কেন্দ্রিক কবিতা আবৃতিসহ বিভিন্ন বিষয়ে প্রতিযোগীতামুলক কর্মসূচি গ্রহণ, মাধ্যমিক বিদ্যালয়ে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগীতা, ২৮ জুলাই রক্তদান কর্মসূচি ও মেডিকেল ক্যাম্প স্থাপন, ৩১ জুলাই কলেজে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে অনুষ্ঠান, ৩৪ জুলাই ‘জুলাই নিয়ে চলচ্চিত্র প্রদর্শন, ৩৫ জুলাই ডিসি অফিসে জুলাই সম্মুখসারির যোদ্ধাদের নিয়ে সমাগম অনুষ্ঠান ও ৩৬ জুলাই সকালে জুলাই স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ, শহীদ পরিবারের সদস্যদের সম্মিলন আয়োজন ও পরে ধর্মীয় উপাসনালয়ে মোনাজাত ও প্রার্থনা আয়োজন।
সভায় জেলা প্রশাসক মোস্তাক আহমেদ জানান, সরকার ঘোষিত জুলাই বিপ্লবের প্রতিটি কর্মসূচি যথাযথভাবে পালনের উদ্যোগ নেওয়া হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd