1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
ছাত্রশিবিরের নতুন সভাপতি জাহিদুল, সেক্রেটারি সাদ্দাম - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

ছাত্রশিবিরের নতুন সভাপতি জাহিদুল, সেক্রেটারি সাদ্দাম

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ৫৪ সংবাদটি পড়া হয়েছে

ন্যাশনাল ডেস্ক: ছাত্রশিবিরের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সংগঠনটির সদ্য সাবেক সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম। সারা দেশের সদস্যদের ভোটে ২০২৫ সেশনের জন্য সভাপতি নির্বাচিত হন তিনি। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এদিকে সংগঠনটির সেক্রেটারি জেনারেল মনোনীত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম।
ছাত্রশিবিরের সাবেক নেতা আতাউর রহমান সরকার জানান, মঙ্গলবার সকালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন শুরু হয়। সকাল ৮টা ৫০ মিনিটে গণঅভ্যুত্থানে শহীদ আলী রায়হানের পিতা এ সম্মেলন উদ্বোধন ঘোষণা করেন। এ সময় আরও কয়েকজন শহীদ পরিবারের সদস্য মঞ্চে উপস্থিত ছিলেন।
দীর্ঘ ১৩ বছর পর এবার প্রকাশ্যে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ সম্মেলন অনুষ্ঠিত হলো। সম্মেলনে দলটির সারা দেশের শপথধারী ৭ সহস্রাধিক সদস্য ও বিভিন্ন পেশাজীবী নেতা, জামায়াতের শীর্ষ নেতারাসহ বিভিন্ন দলের আমন্ত্রিত অতিথিরা উপস্থিত হয়েছেন।
সংগঠনটির সর্বশেষ সদস্য সম্মেলন ২০১০ সালের ৩১ ডিসেম্বর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়। তখন কেন্দ্রীয় সভাপতি ছিলেন ড. মুহাম্মদ রেজাউল করিম এবং সেক্রেটারি জেনারেল ছিলেন অ্যাডভোকেট শিশির মনির।
ছাত্রশিবির জানায়, সংগঠনটির যাত্রা শুরু ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd