1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
চাঁদে জমি কিনে তিন মার্কিন প্রেসিডেন্টের সঙ্গী হলেন সাতক্ষীরার ২ শিক্ষার্থী - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:২২ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

চাঁদে জমি কিনে তিন মার্কিন প্রেসিডেন্টের সঙ্গী হলেন সাতক্ষীরার ২ শিক্ষার্থী

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
  • ১১৭ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: চাঁদে জমি কেনার দাবি করেছেন বাংলাদেশের সাতক্ষীরার দুই বন্ধু এস এম শাহিন আলম ও শেখ শাকিল হোসেন। তাদের দাবি, চাঁদের জমি বিক্রি করা মার্কিন নাগরিক ডেনিস হোপের ‘লুনার অ্যাম্বাসি’ থেকে সম্প্রতি এক একর জমি কিনেছেন তারা। এই জমি কেনার জন্য দিতে হয়েছে মাত্র ৫৫ ডলার (প্রায় চার হাজার ৭০০ টাকা)।
বুধবার (১৫ সেপ্টেম্বর) সেই জমির দলিলও পেয়েছেন তারা। চাঁদের ম্যাপেও উল্লেখ রয়েছে কোথায় তাদের জমি! এই দুই বন্ধুর মধ্যে শাহিন শ্যামনগর উপজেলার পাতাখালি গ্রামের এবং শেখ শাকিল হোসেন সাতক্ষীরা সদর উপজেলার জোড়দিয়া গ্রামের বাসিন্দা।
চাঁদে জমি কেনার বিষয়ে শাহিন আলম বলেন, ‘মঙ্গলগ্রহ এবং চাঁদে জমি কিনতে পাওয়া যায় বলে বিভিন্ন গণমাধ্যম নিউজ পড়েছি। সম্প্রতি বাংলাদেশের একজন মঙ্গলগ্রহে জমি কিনেছেন বলে জানতে পারি। আমরা দুই বন্ধু মিলে পরিকল্পনা করি, চাঁদে জমি কেনার। বিভিন্ন মাধ্যমে খোঁজখবর নিয়ে জানতে পারি, আমেরিকার সাবেক প্রেসিডেন্ট থেকে শুরু করে প্রতিবেশী দেশ ভারতের অনেক নামিদামি তারকাও চাঁদে জমি কিনেছেন। চাঁদে আমাদের জমি থাকবে, এমন শখ থেকেই সব প্রক্রিয়া সম্পন্ন করেছি। আজ আমাদের জমির বিষয়টি নিশ্চিত করেছে লুনার অ্যাম্বাসি। এর আগে ওই প্রতিষ্ঠান থেকে চাঁদের জমি কিনেছেন সাবেক তিন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডবিøউ বুশ, জিমি কার্টার ও রোলান্ড রিগ্যান। সেই প্রতিষ্ঠানের মালিক ডেনিস হোপের কাছ থেকেই জমি কিনেছি আমরা। জানামতে, আমরাই প্রথম বাংলাদেশি যারা চাঁদে জমি কিনেছি। কল্পনার রাজ্যে এক টুকরো জমি কিনতে পেরে আমরা দারুণ উচ্ছ্বসিত।’
জমি কেনার দলিল; চাঁদে কবে যাবেন- জবাবে তিনি বলেন, ‘শখের বসে কিনেছি। তবে সেখানে বসবাসের উপযোগী কি-না জানি না। যাওয়ার সুযোগ থাকলে যাবো।’
আরেক ক্রেতা শেখ শাকিল হোসেন বলেন, ‘চাঁদের দেশে বিভিন্ন দামে বিভিন্ন পজিশনে জমি কিনতে পাওয়া যায়। আমরা দুই বন্ধু কম দামি জমি কিনেছি। মালয়েশিয়ান প্রবাসী এক বড় ভাইয়ের কার্ডের মাধ্যমে ৫৫ ডলার পরিশোধ করেছি। তবে যাওয়ার সুযোগ থাকলে দুই বন্ধু সেখানে গিয়ে বসবাস করার ইচ্ছা আছে।’
তিনি আরও বলেন, ‘চাঁদে জমি কেনার জন্য মার্কিন নাগরিক ডেনিস হোপের লুনার অ্যাম্বাসিই হলো সবচেয়ে জনপ্রিয়। যার বাংলা অর্থ চন্দ্র দূতাবাস।’
তাদের তথ্যানুযায়ী, চাঁদে জমির দাম প্রতি একর ২৪.৯৯ ডলার থেকে সর্বোচ্চ ৪৯৯ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২১২৫ টাকা থেকে ৪২৪৩৭ টাকা।
জানা গেছে, জমি কেনার পর ক্রেতাকে একটি বিক্রয় চুক্তি, কেনা জমির একটি স্যাটেলাইট ছবি এবং জমিটির ভৌগলিক অবস্থান ও মৌজা-পর্চার মতো আইনি নথিও পাঠিয়ে থাকে সংস্থাটি। এছাড়া, কেউ যদি বেশি ব্যয় করতে রাজি থাকে, তাহলে তাদের জন্য চাঁদের সম্পূর্ণ মানচিত্র এবং অন্যান্য তথ্যও সরবরাহ করা হয়।
চাঁদে জমি কেনা এস এম শাহিন আলম সাতক্ষীরা সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগে ও শেখ শাকিল হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র।
সম্প্রতি শাহিন আলম সাতক্ষীরা উপকূলে টেকসই বাঁধের দাবিতে কাফনের কাপড় পরে প্রতিবাদ করায় স্থানীয় চেয়ারম্যান ও পানি উন্নয়ন বোর্ডের এক কর্মকর্তার রোষানলের শিকার হন। শেখ শাকিল হোসেন নিজ এলাকাকে দেশের প্রথম করোনা ভ্যাকসিনেটেড গ্রাম হিসেবে ঘোষণা করে আলোচনায় আসেন।
এসএম শাহীন আলম আরোও বলেন, জমি কিনতে পারা একটি বিজয় বলে মনে করছি। শেখ শাকিল হোসেন বলেন, কল্পনার চাঁদের মাটি এখন আমাদের হাতের মুঠোয়। আমরা উচ্ছ্বসিত।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd