1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
গাজায় গণহত্যার প্রতিবাদে সাতক্ষীরায় শিবিরের বিক্ষোভ - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?

গাজায় গণহত্যার প্রতিবাদে সাতক্ষীরায় শিবিরের বিক্ষোভ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ৭২ সংবাদটি পড়া হয়েছে

আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরাইল কর্তৃক গাজায় বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইসলামী ছাত্র শিবির সাতক্ষীরা শহর শাখার আয়োজনে শুক্রবার বাদ জুম্মা শহরের খুলনারোড মোড়স্থ শহীদ আসিফ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিউমার্কেট মোড়ে গিয়ে শেষ হয়।
এর আগে শহীদ আসিফ চত্বরে সংগঠনটির শহর সেক্রেটারি মেহেদী হাসানের সঞ্চালনায় বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনটির শহর সভাপতি আল মামুন।
এসময় বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অ্যাড. আজিজুল ইসলাম, সাবেক শহর শাখার সভাপতি খোরশেদ আলম, আবু তালেব ও আনিছুর রহমান, শহর শাখার অফিস সম্পাদক নূরুন্নবী, অর্থ সম্পাদক আরিফ বিল্লাহ, সাহিত্য সম্পাদক সাদ্দাম হোসেনসহ অন্যান্যরা।
যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে পবিত্র রমজান মাসে ফিলিস্তিনের গাজায় ইসরাইলি দখলদার বাহিনীর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, সহ¯্রাধিক ঘুমন্ত ও সেহেরীরত ফিলিস্তিনি ভাইবোনকে হত্যা করেছে ইসরাইল। বিশ্বমানবতার এই দুর্দিনে আমাদের সবাইকে নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে হবে এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের দায়ে ইসরাইলের নেতানিয়াহু সরকারকে বিচারের মুখোমুখি করতে হবে।
তারা আরও বলেন, গাজায় শুধু মুসলমানরা আক্রান্ত হয়নি, মূলত বিশ্ব মানবতাই আজ ইসরাইল বাহিনীর হামলার শিকার। এটা বিশ্বমানবতার উপর আঘাত। বিশ্বনেতাদের অবশ্যই ন্যাক্কারজনক এই হামলা বন্ধে পদক্ষেপ নিতে হবে। ওআইসিসহ বিশ্ব মুসলিম নেতাদের, ইসরাইলের সাথে যাবতীয় কূটনৈতিক ও ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়ে বলেন, অনতি বিলম্বে ইসরাইলকে সন্ত্রাসী অবৈধ রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd