1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
খুলনা বিভাগে ৫১৯৭৩ মেট্রিকটন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

খুলনা বিভাগে ৫১৯৭৩ মেট্রিকটন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ৫৭ সংবাদটি পড়া হয়েছে

খুলনা প্রতিনিধি; ২০২৪-২৫ অর্থবছরের আমন মৌসুমে খাদ্য অধিদপ্তরের মাধ্যমে খুলনা বিভাগে ৫১ হাজার নয়শত ৭৩ মেট্রিকটন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। একই সাথে ৭৪ হাজার তিনশত ৩৫ মেট্রিকটন সিদ্ধচাল ও পাঁচ হাজার নয়শত ২৫ মেট্রিকটন আতপচাল সংগ্রহের লক্ষ্যমাত্রা থাকছে। প্রতিকেজি ধান ৩৩ টাকা, সিদ্ধচাল ৪৭ টাকা ও আতপচাল ৪৬ টাকা দরে সংগ্রহ করা হবে।
ধান এবং সিদ্ধচাল সংগ্রহের সময়সীমা চলতি বছর ১৭ নভেম্বর থেকে শুরু হয়ে ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। আতপচাল সংগ্রহের সময় সীমা ২০২৪ সালের ১৭ নভেম্বর থেকে ২০২৫ সালের ১৫ মার্চ পর্যন্ত। সংগ্রহ মৌসুমে সরাসরি কৃষকদের নিকট থেকে ধান এবং বৈধ ও সচল চালকল মালিকদের নিকট থেকে চাল সংগ্রহ করা হবে।
রবিবার বিকেলে খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) আবু সায়েদ মোঃ মনজুর আলমের সভাপতিত্বে তাঁর অফিসকক্ষে অনুষ্ঠিত বিভাগীয় সংগ্রহ ও মনিটরিং কমিটির সভায় এসকল তথ্য জানানো হয়। সভায় আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক ইকবাল বাহার চৌধুরী-সহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd