1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
খুলনা বিভাগে কলারোয়া থানা এবং ওসি শ্রেষ্ঠ নির্বাচিত - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

খুলনা বিভাগে কলারোয়া থানা এবং ওসি শ্রেষ্ঠ নির্বাচিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ১০৫ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: খুলনা বিভাগে ১০ টি জেলার ৫৯ টি থানার মধ্যে জানুয়ারী/২০২২ মাসের শ্রেষ্ঠ অফিসার্স ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন কলারোয়া থানার ওসি মো: নাসির উদ্দীন মৃধা, একই সাথে কলারোয়া থানাকে বিভাগের শ্রেষ্ঠ থানা মনোনীত করা হয়েছে।
এ উপলক্ষে রবিবার বেলা ১২ টায় খুলনা রেঞ্জ ডি.আই.জি ডঃ খন্দকার মহিদ উদ্দীন,বিপিএম (বার) বিভাগের মাসিক অপরাধ সভায় ওসি মো: নাসির উদ্দীন মৃধার হাতে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন।
গেল জানুয়ারি মাসে ওয়ারেন্ট তামিলসহ বিভিন্ন ক্যাটাগরিতে অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান পরিচালনা ও আইন শৃংখলা পরিস্থিতি উন্নতির ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় খুলনা বিভাগের শ্রেষ্ঠ ওসি মনোনীত পূর্বক সফলতার পরিচয় দিয়ে এ পুরস্কার পান তিনি।
ওসি মো: নাসির উদ্দীন মৃধা গত ২৩ ডিসেম্বর কলারোয়া থানায় যোগদান করার পর থেকে সাংবাদিক, স্থানীয় জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে বিভিন্ন ইউনিয়নে ও শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক বিরোধী সভা সমাবেশ করেছেন।
সর্বোপরি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বভাবিক রাখার ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য মো: নাসির উদ্দিন মৃধা বিভাগের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন।
মো: নাসির উদ্দীন শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন, সাধারণ সম্পাদক আলীমুর রহমানসহ রাজনৈতিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠন তাকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দেন।
ওসি মোঃ নাসির উদ্দীন মৃধা বলেন, আমার এই অর্জনের পেছনে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিবিড় তদারকিসহ কলারোয়া থানা পুলিশের সকল অফিসার ও ফোর্সদের অক্লান্ত পরিশ্রম, কর্তব্যনিষ্ঠা এবং দায়িত্বের প্রতি তাদের আনুগত্য জড়িয়ে আছে।
তিনি আরো বলেন, যেকোনো পুরস্কারই ভালো কাজে উৎসাহ জোগায়। আমাকে এ সম্মানে ভূষিত করার জন্য রেঞ্জ ডি.আই.জি স্যারসহ পুলিশের ঊর্ধ্বতন সকল কর্মকর্তার প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমার কর্মস্থল কলারোয়াবাসীর কাছে দোয়া চাচ্ছি- এ পুরস্কার যেন আমাকে আগামীতে জনগণকে আরও বেশি সেবা দিতে অনুপ্রেরণা জোগায়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd