1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
খুলনা বিভাগীয় বইমেলা শুরু ২৬ নভেম্বর - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

খুলনা বিভাগীয় বইমেলা শুরু ২৬ নভেম্বর

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ৬২ সংবাদটি পড়া হয়েছে

খুলনা প্রতিনিধি: আগামী ২৬ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত সাত দিনব্যাপী খুলনা বিভাগীয় বইমেলা বিভাগীয় কমিশনারের কার্যালয় চত্বরে অনুষ্ঠিত হবে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় ও খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সহযোগিতায় জাতীয় গ্রন্থকেন্দ্র এ মেলার আয়োজন করছে। বৃহস্পতিবার দুপুরে খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত প্রেসব্রিফিংয়ে এসকল তথ্য জানানো হয়।
প্রেসব্রিফিংকালে খুলনার বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ বলেন, জ্ঞানের বাহক হলো বই। তাই জ্ঞানভিত্তিক জাতি গড়তে নিয়মিত পাঠাভ্যাসের বিকল্প নেই। শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ই-বুকের পাশাপাশি কাগজে ছাপা বইয়ের প্রতিও আগ্রহ সৃষ্টি করতে হবে। মানুষের মাঝে পাঠাভ্যাস ফিরিয়ে আনতে বিভাগীয় বইমেলা ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা যায়।
অনুষ্ঠানে জানানো হয়, বইমেলা প্রতিদিন বিকাল তিনটা থেকে শুরু হয়ে রাত সাড়ে নয়টা পর্যন্ত চলবে। সাপ্তাহিক ছুটির দিন মেলা সকাল ১০টায় শুরু হয়ে একটানা রাত সাড়ে নয়টা পর্যন্ত চলবে। মেলার ৮০টি স্টলের মধ্যে ৬০টিতে ঢাকা থেকে আগত প্রকাশনীগুলোর বই প্রদর্শন ও বিক্রি করা হবে। এছাড়া ১০টি স্টল খুলনা বিভাগের প্রকাশকদের, চারটি স্টল বিভিন্ন সরকারি অফিস ও দুইটি স্টল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জন্য বরাদ্দ থাকবে। মেলা প্রাঙ্গণে গণমাধ্যমকর্মীদের জন্য মিডিয়া কর্নার, কবি-সাহিত্যিকদের জন্য লেখককুঞ্জ ও খাবারের স্টল থাকবে। মেলা চলাকালে মেলা প্রাঙ্গণে অবস্থিত মঞ্চে আলোচনাসভা, সেমিনার, নতুন বইয়ের মোড়ক উন্মোচন, বিষয়ভিত্তিক প্রবন্ধ পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিশু-কিশোরদের জন্য কুইজসহ অন্যান্য প্রতিযোগিতার আয়োজন করা হবে। আগামী ২৬ নভেম্বর বিকাল তিনটায় মেলার উদ্বোধন অনুষ্ঠিত হবে।
প্রেসব্রিফিং এ অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো: হুসেইন শওকত, বিভাগীয় গণগ্রন্থাগারের প্রিন্সিপাল লাইব্রেরিয়ান-কাম-উপপরিচালক মোহাম্মদ হামিদুর রহমান-সহ খুলনায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd