1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
খুলনা ডায়াবেটিক হাসপাতালের আন্ত:বিভাগের উদ্বোধন - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

খুলনা ডায়াবেটিক হাসপাতালের আন্ত:বিভাগের উদ্বোধন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ১ জানুয়ারি, ২০২২
  • ১১৪ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি : খুলনার বয়রাস্থ ডায়াবেটিক হাসপাতালের আন্ত:বিভাগের উদ্বোধন (শনিবার) দুপুরে ডায়াবেটিক হাসপাতালে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, সকল রোগের উৎস হলো ডায়াবেটিকস। সুস্থ থাকতে হলে ডায়াবেটিকস নিয়ন্ত্রণে রাখতে হবে। অন্য রোগীর পাশাপাশি অসহায় ও দুস্থ রোগীরা যেন চিকিৎসা পায় সেদিকে কর্তৃপক্ষের নজর দেওয়া প্রয়োজন। তিনি বলেন, ব্যবসায়িক মনোবৃত্তি পরিহার করে মানুষের কল্যাণে চিকিৎসা সেবা দিতে হবে। সরকার সবার জন্য মানসম্মত চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে চেষ্টা করছে। গরীব ও অসহায়দের জন্য সেবা সহজলভ্য করতে সবধরণের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি সুখী-সমৃদ্ধ দেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন।
সাবেক সংসদ সদস্য ও ডায়াবেটিক সমিতি’র আহবায়ক মোঃ মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের উপাধ্যক্ষ ডাঃ মেহেদী নেওয়াজ, শিশু হাসপাতালের তত্ত¡াবধায়ক ডাঃ মোঃ কামরুজ্জামান, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম এবং ডায়াবেটিক সমিতি’র চিফ মেডিকেল অফিসার ডাঃ মোঃ আব্দুস সবুর। স্বাগত জানান ডায়াবেটিক সমিতি’র সদস্য সচিব এ্যাডভোকেট রজব আলী সরদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডায়াবেটিক সমিতির নির্বাহী সদস্য মোঃ মফিদুল ইসলাম টুটুল।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd