1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
খুলনা জেলা শিল্পকলা একাডেমি ভবন উদ্বোধন - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

খুলনা জেলা শিল্পকলা একাডেমি ভবন উদ্বোধন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ১৩ এপ্রিল, ২০২২
  • ৭০ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: খুলনাসহ কুষ্টিয়া, জামালপুর, নারায়ণগঞ্জ, পাবনা, মানিকগঞ্জ, মৌলভীবাজার ও রংপুর জেলায় নবনির্মিত জেলা শিল্পকলা একাডেমি ভবন উদ্বোধন অনুষ্ঠান (বুধবার) সকালে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন প্রান্ত থেকে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে ভবনগুলোর উদ্বোধন ঘোষণা করেন। এসময় খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষ হতে অনুষ্ঠানে যুক্ত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ, সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান, বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন, জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার, জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রধান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে জানানো হয়, উদ্বোধন হওয়া আটটি জেলা শিল্পকলা একাডেমিতে শব্দ, আলো, অ্যাকুয়েস্টিক, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের সুবিধাসহ ৫০০ ও ৬০০ আসন বিশিষ্ট অত্যাধুনিক মিলনায়তন রয়েছে। এই একাডেমিগুলোতে স্থাপন করা হয়েছে এলইডি স্ক্রিনসহ সব ধরনের অনুষ্ঠান মঞ্চায়ন উপযোগী প্রযুক্তি। কয়েকটি শিল্পকলা একাডেমিতে মুক্তমঞ্চ, ডরমেটরি, আর্টগ্যালারি ও শিল্পীদের জন্য আর্ট-ক্যাফে সুবিধা রয়েছে।
ইতোমধ্যে দেশের ৬৪টি জেলার ১১টিতে নতুন মিলনায়তন নির্মাণ কাজ ও ১৫টি শিল্পকলা একাডেমি আধুনিকায়ন প্রকল্প সম্পন্ন হয়েছে। একই সাথে ১৬টি নতুন মিলনায়তন ও ২২টি শিল্পকলা একাডেমি আধুনিকায়ন প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে। দেশের ৪৯৩টি উপজেলার মধ্যে ১০টি উপজেলায় পাইলট প্রকল্প হিসেবে শিল্পকলা একাডেমি ভবন নির্মাণ করা হয়েছে এবং ৩০টি উপজেলায় ভবন নির্মানাধীন রয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd