1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ৫৩ সংবাদটি পড়া হয়েছে

খুলনা প্রতিনিধি: খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির নভেম্বর মাসের সভা (মঙ্গলবার) দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, আগে কেবল নির্দিষ্ট মৌসুমে ডেঙ্গুজ¦রের প্রকোপ লক্ষ্য করা যেত। কিন্তু এখন সারা বছরই মানুষ এজ¦রে আক্রান্ত হচ্ছে, যা একটি দুশ্চিন্তার বিষয়। এব্যাপারে সকলকে সচেতন হতে হবে। খুলনায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দুই একটি ছাড়া সবগুলোর মূল্য দেশের অন্যান্যস্থানের সাথে সামঞ্জস্যপূর্ণ রয়েছে। পণ্যের অযৌক্তিক মূল্যবৃদ্ধিরোধে নজরদারি অব্যাহত রাখতে হবে।
সভায় সিভিল সার্জন ডাঃ শেখ সফিকুল ইসলাম জানান, জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে জাতীয় এইচপিভি টিকাদান ক্যাম্পেইন চলামান রয়েছে। এসময় পঞ্চম থেকে নবম শ্রেণিতে পড়–য়া ছাত্রী অথবা ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভূত কিশোরীদের বিনামূল্যে এইচপিভি (হিউম্যান প্যাপিলোমা ভাইরাস) এর টিকা প্রদান করা হচ্ছে। টিকাটি সম্পূর্ণভাবে নিরাপদ, এব্যাপারে কোন গুজবে কান না দেওয়ার অনুরোধ করেন তিনি।
জেলা পরিসংখ্যান কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, অর্থনৈতিক শুমারি ২০২৪ সঠিকভাবে সম্পন্নের লক্ষ্যে আগামী ১০ থেকে ২৬ ডিসেম্বর (১৬ ও ২৫ ডিসেম্বর ব্যতীত ১৫দিন) দেশব্যাপী মাঠ পর্যায়ে শুমারি তথ্য সংগ্রহ করা হবে। সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে অনুষ্ঠেয় শুমারিতে সারাদেশে মোট ৯৫ হাজার গনণাকারী ট্যাব ব্যবহার করে তথ্য সংগ্রহ করবেন। সংগৃহীত তথ্য নিরাপদে নির্ধারিত সার্ভারে সংরক্ষিত থাকবে। খুলনা জেলা ও সিটি কর্পোরেশন এলাকায় মোট দুই হাজার দুইশত ৩০জন গণনাকারী তথ্য সংগ্রহে নিয়োজিত থাকবেন।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাফিজুর রহমান, ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসারসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd