1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
খুলনায় শ্রম সংস্কার কমিশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

খুলনায় শ্রম সংস্কার কমিশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫
  • ৫৬ সংবাদটি পড়া হয়েছে

খুলনা প্রতিনিধি: খুলনার স্কপভুক্ত সংগঠনসমূহ এবং জাতীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন প্রতিনিধিদের সাথে শ্রম সংস্কার কমিশনের এক মতবিনিময় সভা মঙ্গলবার বিকালে খুলনা সার্কিট হাউসের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। শ্রম সংস্কার বিষয়ক এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন কমিশনের প্রধান ড. সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ।
সভায় প্রধান অতিথির বক্তৃতায় কমিশনের প্রধান বলেন, শ্রমিকের অধিকার, সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে শ্রম সংস্কার কমিশন গঠন করা হয়েছে। শ্রমিকের সকল সমস্যা বিষয়ে জানতে চেষ্টা করছে এই কমিশন। শ্রমখাত অনেক বড় একটি সেক্টর। এই সেক্টরে প্রায় আট কোটি শ্রমিক কাজ করছে। শ্রমখাতের কিছু সমস্যা বহু দিনের পুরনো। তাই সমস্যাগুলোর সমাধান করতে কিছুটা সময়ের প্রয়োজন। তিনি বলেন, গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতার পাশাপাশি শ্রমিকরাও আন্দোলনে শরীক হয়।
কমিশনের প্রধান বলেন, আপনারা যারা বিভিন্ন সংঠনের প্রতিনিধি হয়ে মতবিনিময় সভায় উপস্থিত আছেন, আপনাদের আলোচনার মাধ্যমে বিভিন্ন সেক্টরের শ্রমিকদের অধিকারের বিষয়টি উঠে আসবে বলে আশা করা যায়। এর মাধ্যমে ঐ সমস্যাগুলো সমাধান খোঁজার পথও তৈরি হবে। তিনি আরও বলেন, খুলনা শহর বাংলাদেশের মধ্যে তৃতীয় বৃহৎ শিল্পনগরী হিসেবে পরিচিত। বর্তমানে এই নগরটির সেই ঐতিহ্য মৃতপ্রায়। এখানকার শ্রমিকদের জীবন এখন অনেক দুঃখ-কষ্টের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে। আমরা আশা করি ভবিষ্যতে এই সমস্ত কষ্টগুলো দূর করতে করণীয় বিষয়গুলো কমিশনের সুপারিশে উঠে আসবে।
মতবিনিময় সভায় শ্রম সংস্কার কমিশনের কো-অপ্ট সদস্য মোঃ রাজেকুজ্জামান (রতন), খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, বাংলাদেশ লেবার কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এ কে এম নাসিম, খুলনা শ্রম দপ্তরের পরিচালক মোঃ মনিরুল আলম, শ্রমিক নেতা মোঃ মুজিবুর রহমানসহ বিভিন্ন ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ বক্তৃতা করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd