1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
খুলনায় শেখ রাসেল দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত

খুলনায় শেখ রাসেল দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ১২৮ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭তম জন্মবার্ষিকীতে (সোমবার) প্রথমবারের মতো শেখ রাসেল দিবস উদযাপিত হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ^াস’। এ উপলক্ষ্যে সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা, কেক কাটা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, শেখ রাসেলের আত্মত্যাগ যেন সকল শিশুর যোগ্য মানুষ হিসেবে গড়ে ওঠার প্রেরণা। বেঁচে থাকলে শেখ রাসেল একজন সফল নেতা হতে পারতেন। পারিবারিক ঐতিহ্যের যোগ্য উত্তরসূরি হয়ে উঠতেন। কিন্তু ঘাতকের নির্মমতার শিকার হতে হয়েছে নিষ্পাপ শিশু রাসেলকে। শিশুদের আত্মশক্তিতে বলীয়ান হয়ে সাহসিকতার সাথে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণায় শিশু রাসেলের জন্মদিনকে সরকার জাতীয় দিবস হিসেবে ঘোষণা করেছে।
খুলনার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত জানান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, সংবিধান প্রণয়ন কমিটির সদস্য এ্যাডভোকেট এনায়েত আলী এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) এসএম ফজলুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ, অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) সুশান্ত সরকার, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবির, জেলা শিক্ষা অফিসার খো. রুহুল আমীন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এএসএম সিরাজুদ্দোহা।
অনুষ্ঠানের শুরুতে অতিথিরা শিশুদের সাথে নিয়ে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষ্যে কেক কাটেন। অনুষ্ঠান শেষে দিবসটি উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে সকালে খুলনা সার্কিট হাউজ প্রাঙ্গণে জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদ, কেসিসি’র মেয়র, বিভাগীয় প্রশাসন, পুলিশ কমিশনার, জেলা প্রশাসন, মহানগর আওয়ামী লীগ, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর ও সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠান শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
দিবসটি উপলক্ষ্যে খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে নগর ভবন চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, কেক কাটা, শিশুদের বিভিন্ন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd