1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
খুলনায় শিশুকেন্দ্রিক দুর্যোগ ঝুঁকিহ্রাস বিষয়ক কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত

খুলনায় শিশুকেন্দ্রিক দুর্যোগ ঝুঁকিহ্রাস বিষয়ক কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
  • ১১০ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: স্থানীয় সরকার ও ইউনিসেফের যৌথ উদ্যোগে শিশুকেন্দ্রিক দুর্যোগ ঝুঁকিহ্রাস বিষয়ক কর্মপরিকল্পনা পর্যালোচনা সভা (মঙ্গলবার) সকালে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) এর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, নগরের বস্তি এলাকার মানুষ তাদের মতো করে সমস্যার সমাধান খোঁজে। স্বাভাবিক সময়ে এবং দুর্যোগকালে করণীয় বিষয়ে তাদের বিশেষ ধারণা ও পরিকল্পনা নেই। এই প্রকল্পের মাধ্যমে তারা সহায়তা পাবে। কিভাবে নগরের দুখি শিশুদের জীবনকে পরিবর্তন করা যায় সে বিষয়ে আমাদেরই ভাবতে হবে।
সভায় জানানো হয়, এ কর্মপরিকল্পনার আওতায় খুলনা সিটি কর্পোরেশন এলাকায় দুর্যোগকালে শিশুকেন্দ্রিক ঝুঁকিহ্রাস করার পরিকল্পনা রয়েছে। দুর্যোগকালে শিশুর স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য ও পুষ্টি, পানি ও পয়ঃনিষ্কাশন এবং সুরক্ষা এই পাঁচটি বিষয় এই পরিকল্পনার আওতায় বাস্তবায়ন করা হবে।
খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আজমুল হকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ইউনিসেফের খুলনা চিফ ফিল্ড অফিসার কাওসার হোসেন। সভায় কেসিসি’র মেডিকেল অফিসার ডাঃ স্বপন কুমার হালদার, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবিরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd