1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
খুলনায় বিশ্ব খাদ্য দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

খুলনায় বিশ্ব খাদ্য দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ১৬ অক্টোবর, ২০২১
  • ১৩৪ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: বিশ্ব খাদ্য দিবস উপলক্ষ্যে আলোচনা সভা (শনিবার) দুপুরে খুলনা কৃষি তথ্য সার্ভিস সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার। দিবসের এবারের প্রতিপাদ্য ‘আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ। ভালো উৎপাদনে ভালো পুষ্টি আর ভালো পরিবেশেই উন্নত জীবন’।
প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, কৃষি এদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদের ভাগ্যোন্নয়নে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছেন। কৃষি আমাদের উন্নয়নের গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে বিবেচিত হয়ে আসছে। তিনি বলেন, এক ইঞ্চি কৃষি জমি যেন নষ্ট না হয় সেদিকে নজর দিতে হবে। কোন কৃষি জমি অনাবাদি না থাকে তা আমাদের নিশ্চিত করা জরুরি। সরকারের যুগোপযোগী নীতি ও পদক্ষেপে দেশ খাদ্যে স্বায়ংসম্পূর্ণতা অর্জন করেছে। ফল, সবজিসহ কৃষিজাত পণ্যের উৎপাদন অনেক গুণ বৃদ্ধি পেয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মহাদেব চন্দ্র সানা প্রমুখ বক্তৃতা করেন। মূলপ্রবন্ধ উপস্থাপন করেন খুলনা কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ হারুন-উর-রশিদ। খুলনা জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও খাদ্য অধিদপ্তর যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd