1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
খুলনায় পহেলা বৈশাখ উদযাপন - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

খুলনায় পহেলা বৈশাখ উদযাপন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২
  • ৬৯ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আজ (বৃহস্পতিবার) খুলনায় পহেলা বৈশাখ উদযাপন করা হয়। এ উপলক্ষ্যে সকালে নগরীর শহিদ হাদিস পার্ক থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত মঙ্গল শোভাযাত্রা বের হয়। খুলনা জেলা প্রশাসন আয়োজিত মঙ্গল শোভাযাত্রায় নেতৃত্ব দেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। শোভাযাত্রায় জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার, পুলিশ সুপার মোঃ মাহাবুব হাসান, বীর মুক্তিযোদ্ধা, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকসহ সামাজিক-সাংস্কৃতিক সংগঠন অংশ নেন। মঙ্গল শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে সংক্ষিপ্ত অনুষ্ঠানে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক সকলকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলা নববর্ষ বাঙালির চিরায়ত ঐতিহ্য। এ উৎসব সর্বজনীন ও অসাম্প্রদায়িক। নতুন বছরের প্রথম দিনে অতীতের সকল গ্লানি ভুলে গিয়ে আমাদের সামনে এগুতে হবে। তিনি বলেন, অতীতের সকল গ্লানি ও বিভেদ ভুলে বাংলা নববর্ষ জাতীয় জীবনের সকলক্ষেত্রে আমাদের ঐক্যকে আরো সুসংহত করবে।
পহেলা বৈশাখ উপলক্ষ্যে খুলনা শিশু একাডেমি শিশুদের নিয়ে অনুষ্ঠান আয়োজন করে। শিশু পরিবার (এতিমখানা) কর্তৃক ঐতিহ্যবাহী বাঙালি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং জেলখানার কয়েদিদের তৈরি বিভিন্ন দ্রব্যাদি প্রদর্শন করা হয়। সকল শিক্ষা প্রতিষ্ঠানে স্ব-স্ব ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখের অনুষ্ঠান আয়োজন করে।
জাতীয় কর্মসূচির সাথে সামঞ্জস্য রেখে উপজেলাসমূহে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd