1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
খুলনায় ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপিত - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

খুলনায় ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১
  • ১২৪ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: ‘ডিজিটাল বাংলাদেশের অর্জন, উপকৃত সকল জনগণ’ শ্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় খুলনাতে (রবিবার) ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপিত হয়। খুলনা জেলা প্রশাসন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় দিবসটি উদযাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে।
দিবসটি তাৎপর্য তুলে ধরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে জুম প্লাটফর্মে সংযুক্ত ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন।
প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, ২০১০ সালে যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের ঘোষণা দেন তখন অনেকেই এটাকে উপহাস করেছে। কিন্তু সেই ডিজিটাল বাংলাদেশ আজ দৃশ্যমান বাস্তবতা। যার সুফল পাচ্ছে দেশের সকল জনগণ। তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সরকারি সেবা প্রদানের সময়, অর্থ ও যাতায়াত কমানো সম্ভব হয়েছে। এখন আমরা ২০৪১ সালের উন্নত সমৃদ্ধ বাংলাদেশ স্বপ্ন দেখছি, আমাদেরকে এর জন্য উপযোগী মানবসম্পদ গড়ে তুলতে হবে, যারা ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম হবে।
জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিশ^বিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্ট্যাডিজ ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক কাজী হুমায়ুন কবির। এবিষয়ে আলোচনা করেন কুয়েটের কম্পিউটার সাইন্স বিভাগের অধ্যাপক ড. পিন্টু চন্দ্র শীল। বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আছাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেন প্রমুখ। স্বাগত বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সাদিকুর রহমান খান। অনুষ্ঠান শেষে ডিজিটাল বাংলাদেশে প্রসঙ্গে রচনা ও চিত্রাংকন প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সকালে খুলনা জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে স্থাপিত অস্থায়ী বেদীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কার্যক্রমের সূচনা করা হয়। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd