1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
খুলনায় চারদিন ব্যাপী বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলার উদ্বোধন - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

খুলনায় চারদিন ব্যাপী বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলার উদ্বোধন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১
  • ১০৪ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সারা দেশের ন্যায় চারদিন ব্যাপী বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা খুলনায় (বৃহস্পতিবার) থেকে শুরু হয়েছে। বিকালে নগরীর শহিদ হাদিস পার্কে মেলার উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক ব্যবস্থানায় ও স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় খুলনা জেলা প্রশাসন এই মেলার আয়োজন করে।
উদ্বোধনী বক্তৃতায় মেয়র বলেন, এই বইমেলার মাধ্যমে বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং স্বাধীনতার সঠিক ইতিহাস সম্পর্কে জানতে পারবে। বঙ্গবন্ধু সম্পর্কে দেশে ও বিদেশে বিভিন্ন ভাষায় প্রায় এক হাজার তিনশত বই প্রকাশিত হয়েছে, পৃথিবীতে কোন নেতার নামে এত বই প্রকাশিত হয়নি। তিনি বলেন, বই হোক মানুষের নিত্যসংগী, বই পড়লে মানুষের জ্ঞান সমৃদ্ধ হয়। বেশি বেশি বই পড়তে মেয়র সকলের প্রতি আহবান জানান।
খুলনা জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, প্রেসক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেন ও বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবীর। অনুষ্ঠানে স্বাগত জানান খুলনা বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের উপপরিচালক ড. মোঃ আহছান উল্যাহ।
উল্লেখ্য, চারদিন ব্যাপী এই বইমেলা প্রতিদিন বিকাল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত মেলা প্রাঙ্গণ সকলের জন্য উম্মুক্ত থাকবে। এছাড়া মেলা উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd