1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
খুলনায় চারদিন ব্যাপী বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা আজ শুরু - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

খুলনায় চারদিন ব্যাপী বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা আজ শুরু

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১
  • ৬৯ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সারা দেশের ন্যায় চারদিন ব্যাপী বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা খুলনায় আজ (বৃহস্পতিবার) থেকে শুরু হবে। বিকাল তিনটায় নগরীর শহিদ হাদিস পার্কে মেলার উদ্বোধন করবেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক ব্যবস্থানায় ও স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় খুলনা জেলা প্রশাসন এই মেলার আয়োজন করছে। মেলা উপলক্ষে গতকাল (বুধবার) বিকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত প্রেসব্রিফিং এসকল তথ্য জানান জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার।
ব্রিফিং এ জানানো হয় মেলায় ৪৭টি স্টল থাকবে। প্রতিদিন বিকাল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত মেলা প্রাঙ্গণ সকলের জন্য উম্মুক্ত থাকবে। এছাড়া মেলা উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। ২ জানুয়ারি সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠিত হবে।
প্রেসব্রিফিং-এ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সাদিকুর রহমান খান, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেনসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd