1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
খুলনায় ঘরের বাইরে নারী ও শিশুরা কতটুকু নিরাপদ শীর্ষক সেমিনার - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

খুলনায় ঘরের বাইরে নারী ও শিশুরা কতটুকু নিরাপদ শীর্ষক সেমিনার

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ৩০ মার্চ, ২০২২
  • ৭৫ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: খুলনায় ‘ঘরের বাইরে নারী ও শিশুরা কতটুকু নিরাপদ’ শীর্ষক সেমিনার (বুধবার) দুপুরে বিএমএ ভবনে অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার জিনাত আরা আহমেদ।
প্রধান আলোচক ছিলেন খুলনা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ড. সৈয়দা লুৎফুন নাহার। বিশেষ অতিথি বাংলাদেশ কিন্ডারগার্ডেন ওনার্স এসোসিয়েশনের খুলনা বিভাগীয় সেক্রেটারি মিনা অছিকুর রহমান দোলন। অনুষ্ঠান সভাপতিত্ব করেন দ্যা ফিউচার আইডিয়াল মাদার অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান মুন্না।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচিতে নারী ও কন্যাশিশুদের যুক্ত করতে হবে। শিশুদের মধ্যে নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ তৈরিতে পিতা-মাতা এবং শিক্ষকদের ভূমিকা রয়েছে। নারী অধিকার সংশ্লিষ্ট আইন নিয়ে সচেতনতা সৃষ্টি করতে হবে। কারণ আইনের প্রয়োগ না হলে তা কাগুজে বাঘই রয়ে যায়। শিশুরা নির্যাতনের কথা গোপন রাখে, তাদের নানাভাবে ভয়ভীতি দেখানো হয়। সেই সাথে অনেক নির্যাতনের কোনো সাক্ষী থাকে না। নারী ও শিশু নির্যাতনের মতো পৈশাচিক ঘটনার সঙ্গে যেসব অপরাধী জড়িত তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবী জানান বক্তারা।
সেমিনারে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক, এনজিও কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd