1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
খুলনায় খাদ্য নিরাপত্তা নীতি বিষয়ক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

খুলনায় খাদ্য নিরাপত্তা নীতি বিষয়ক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২২
  • ৭২ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: ইউএসএআইডি’র ফিড দ্যা ফিউচার কর্মসূচির অধীনে বাস্তবায়নাধীন ফিড দ্যা বাংলাদেশ পলিসি লিংক অ্যাগ্রিকালচারাল পলিসি অ্যাক্টিভিটি এর আয়োজনে দেশের খাদ্য নিরাপত্তা নীতি বিষয়ক আঞ্চলিক কর্মশালা (সোমবার) খুলনার হোটেল সিটি ইন-এ অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোঃ ফজলুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার জিনাত আরা আহমেদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ হাফিজুর রহমান, খুলনা বিশ^বিদ্যালয়ের বায়োটেকনোলজি এ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. শেখ জুলফিকার হোসেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ ইব্রাহিম হোসেন ও পলিসি লিংকের ফিল্ড প্রোগ্রাম ডিরেক্টর নাসিম আলীম। কর্মশালায় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ফিড দ্যা ফিউচার বাংলাদেশ পলিসির রিজিওনাল প্রোগ্রাম ম্যানেজার মোঃ হাসেম আলী আকাশ।
অতিথিরা বলেন, উৎপাদন থেকে খাবার টেবিল পর্যন্ত সকল খাদ্য নিরাপদ করতে হবে। সুস্থ, সবল মেধাবী প্রজন্মের জন্য নিরাপদ খাদ্যের বিকল্প নেই। কৃষিজপণ্য, মাছ এবং প্রাণিসম্পদের যথাযথ ব্যবস্থাপনা নিরাপদ খাদ্যের গুরুত্বপূর্ণ ধাপ। তাঁরা বলেন, সাধারণ মানুষের সচেতনতা এবং ভোক্তার দৃষ্টিভঙ্গি নিরাপদ খাদ্য নিশ্চিতে অন্যতম ভূমিকা পালন করে। উৎপাদনশীলতা, সংরক্ষণ, বিপণন এবং ভোক্তা পর্যায়ে নিরাপদ খাদ্যের নিশ্চয়তা থাকতে হবে।
খাদ্য উৎপাদনে অতিরিক্ত কীটনাশক ও হরমোনের ব্যবহার না করা, খ্যাদ্যের মান নির্ণয়ের প্রয়োজনীয় ল্যাব স্থাপন, নিরাপদ খাদ্য নিশ্চিতে উৎপাদন পর্যায়ে সচেতনতা সৃষ্টি, খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের কর্মীদের উপযুক্ত প্রশিক্ষণ, পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন নিশ্চিত, মাঠ পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের আইন প্রয়োগের ক্ষমতা বৃদ্ধি ও মনিটরিং জোরদার, বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয়সহ বিভিন্ন বিষয়ে কর্মশালায় আলোচনা হয়।
ইউএসএআইডি’র ফিড দ্যা ফিউচার বাংলাদেশ পলিসি লিংক অ্যাগ্রিকালচারাল পলিসি অ্যাক্টিভিটি একটি পাঁচ বছর মেয়াদি কার্যক্রম, যার লক্ষ্য বাংলাদেশের কৃষি সংশ্লিষ্ট কার্যক্রম এবং প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি করা এবং নীতি প্রণয়ন প্রক্রিয়া উন্নত করা। যা অন্তর্ভুক্তিমূলক ও টেকসই কৃষি উন্নয়নের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করতে সাহায্য করবে। জনগণ এবং কৃষিনীতি ব্যবস্থার ভেতর সহনশীলতা জোরদার এবং নারী ও শিশুসহ একটি বৃহত্তর সুস্থ সবল জনগোষ্ঠী তৈরি করতে সহায়ক হবে।
কর্মশালায় সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও উদ্যোক্তারা অংশ নেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd