1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কুলিয়ায় রাস্তা সংস্কারের শুভ উদ্বোধন করলেন নব-নির্বাচিত চেয়ারম্যান আছাদুল হক - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

কুলিয়ায় রাস্তা সংস্কারের শুভ উদ্বোধন করলেন নব-নির্বাচিত চেয়ারম্যান আছাদুল হক

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১
  • ১১৬ সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: দায়িত্ব নেওয়ার আগেই জনদুর্ভোগ লাঘবে রাস্তা সংস্কার করছেন দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান আছাদুল হক ও ইউপি সদস্য আবু সাঈদ। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টায় কুলিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন চলাচলের অযোগ্য রাস্তাটি জেলা পরিষদের সহযোগিতায় সংস্কারের শুভ উদ্বোধন কুলিয়ার নব-নির্বাচিত চেয়ারম্যান আছাদুল হক। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক আজহারুল ইসলাম, কুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক বিধান বর্মন, ৪নং ওয়ার্ডের নব-নির্বাচিত ইউপি সদস্য আবু সাঈদ, ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মোশারাফ হোসেন, ইউপি সচিব খালিদ হাসান খান, ইউপি সদস্যা শ্যামলী রাণী, রমজান মোড়ল ও সোহেল রানা প্রমূখ।
এলাকাবাসী জানান, একটু বৃষ্টি হলেই ওই স্থান দিয়ে যাতায়াতে চরম দুর্ভোগে পড়তে হতো। বৃষ্টিতে হাটুপানি ও কাঁদা জমে তা চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়ে। বিষয়টি নজরে আসলে কুলিয়ার নব-নির্বাচিত চেয়ারম্যান আছাদুল হক, ইউপি সদস্য আবু সাঈদ ও মোশারাফ হোসেন সড়কটি সংস্কারে এগিয়ে আসেন। এ সময় শত শত পথচারী নব নির্বাচিত এই জনপ্রতিনিধিদের ভূয়সী প্রশংসা করেন এবং মিষ্টি বিতরণ করেন। উল্লেখ্য, গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে জনপ্রতিনিধি নির্বাচিত হন তারা। এখনও শপথ হয়নি তাদের।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd