1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কুলিয়ায় নীতি নির্ধারকদের সঙ্গে-নেতৃত্বাধীন অ্যাডভোকেসি সভা - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

কুলিয়ায় নীতি নির্ধারকদের সঙ্গে-নেতৃত্বাধীন অ্যাডভোকেসি সভা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১০২ সংবাদটি পড়া হয়েছে

শাহিনুর ইসলাম:: দেবহাটা উপজেলার কুলিয়ায় নীতি নির্ধারকদের সঙ্গে-নেতৃত্বাধীন অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর অর্থায়নে ও দেবহাটা এরিয়া প্রোগ্রাম, সুশীলনের আয়োজনে ২৬ নভেম্বর বুধবার সকাল ১০ ঘটিকায় কুলিয়া ইউনিয়ন পরিষদের হলরুমে উক্ত সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন কুলিয়া ইউপি সচিব ফারুক হোসেন, ইউপি সদস্যা ফতেমা খাতুন ও সমাজসেবক মাসুম খানু চৌধুরী। তারা বলেন জলবায়ু পরিবর্তনের ফলে ঘনঘন ঘূর্ণিঝড় ও বন্যা হচ্ছে। সম্প্রতি ভূমিকম্পের মাত্রাও বেড়েছে। নদী ভাঙ্গন, জলোচ্ছ্বাসে মানুষ সম্পদ হারাচ্ছেন। গৃহহারা হয়ে বাস্তুচ্যুত হয়ে অন্যত্র চলে যেতে বাধ্য হচ্ছেন। নারী ও শিশু পাচারের ভয়াবহতা তুলে ধরে বলেন, পাচার প্রতিরোধে কেবল আইন প্রয়োগকারী সংস্থা নয়, পরিবার, সমাজ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও সচেতন হতে হবে। তারা আরো উল্লেখ করেন, পাচার প্রতিরোধে স্থানীয় পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম বাড়াতে হবে এবং ভিকটিমদের পুনর্বাসনে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব জোরদার করতে হবে। এছাড়া তারা আরো বলেন, সাতক্ষীরায় লবণাক্ততার অনুপ্রবেশ, জোয়ারের বন্যা ও অপর্যাপ্ত অবকাঠামোর কারণে নিরাপদ পানীয় জলের প্রাপ্যতা মারাত্মকভাবে হুমকির মুখে। বিশেষ করে নারী, শিশু ও প্রতিবন্ধী জনগোষ্ঠী সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছে। এ পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় পর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণ, সচেতনতা বৃদ্ধি এবং অন্তর্ভুক্তিমূলক সমাধান বাস্তবায়নের জন্য কাজ করার আহবান জানান। পরিশেষে কুলিয়ায় একটি মানবতার দেয়াল করার কথা জানান কুলিয়া ইউপি সচিব ফারুক হোসেন। সভায় দেবহাটা এরিয়া প্রোগ্রাম সুশীলনের সহকারী সিডিও আকরাম ফারুকী, ইউপি আ: হান্নান, কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শাহিনুর ইসলাম, ফ্যাসিলিটেটর এসএম সাইফুল ইসলাম ও রায়হান ইসলামসহ গন্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd