1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য পরিচর্যা শীর্ষক বেতার সংলাপ অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য পরিচর্যা শীর্ষক বেতার সংলাপ অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ৪৯ সংবাদটি পড়া হয়েছে

খুলনা প্রতিনিধি: ইউনিসেফ এর সহযোগিতায় এবং বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের আয়োজনে ‘কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য পরিচর্যা’ শীর্ষক বেতার সংলাপ আজ (মঙ্গলবার) দুপুরে খুলনা নগরীর কলেজিয়েট গার্লস স্কুল ও কেসিসি উইমেন্স কলেজে অনুষ্ঠিত হয়। সংলাপে প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ।
প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, কিশোর-কিশোরীদের নিজ প্রয়োজনে শারীরিক ও মানসিক বিকাশের প্রতি নজর দিতে হবে। কিশোর বয়সে মানসিক পরিবর্তন কোন রোগ নয় বরং হরমোনের পরিবর্তন জনিত অবস্থার ফল। লেখাপড়ার পাশাপাশি ছেলেমেয়ে সহশিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে। এর ফলে তাদের চিন্তাশক্তি-মানবিক গুণাবলি এবং জ্ঞানের পরিধি বেড়ে যাবে। তথ্যপ্রযুক্তির ব্যবহারে সতর্ক থাকতে হবে শিক্ষার্থীদের। ১০ থেকে ১৯ বছর বয়সে তাদের শরীর ও মনের পরিবর্তন ঘটে। এসময়ে পরিবারের পাশাপাশি শিক্ষকদেরও তাদের প্রতি যত্মবান হওয়া প্রয়োজন।
বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ ফরিদ উদ্দিনের সভাপতিত্বে সংলাপে স্বাস্থ্য দপ্তরের বিভাগীয় পরিচালক ডা. মোঃ মনজুরুল মুরশিদ, সরকারি সুন্দরবন কলেজের মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক প্রকাশ চন্দ্র অধিকারী ও কলেজিয়েট গার্লস স্কুলের অধ্যক্ষ রোজিনা আক্তার প্যানেল আলোচক ছিলেন। স্বাগত বক্তৃতা করেন বাংলাদেশ বেতারের খুলনা কেন্দ্রের উপআঞ্চলিক পরিচালক মোঃ রোকনুজ্জামান। কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য পরিচর্যা বিষয়ে ধারণাপত্র উপস্থাপন করেন সহকারী পরিচালক মোঃ মামুন আকতার।
অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। বেতার সংলাপে কলেজিয়েট গার্লস স্কুল ও কেসিসি উইমেন্স কলেজের ৫০ শিক্ষার্থী অংশ নেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd