1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কালীগঞ্জের বিষ্ণুপুরে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী পথসভা - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

কালীগঞ্জের বিষ্ণুপুরে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী পথসভা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১৩৪ সংবাদটি পড়া হয়েছে

জি এম রাজু আহমেদ নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী বিষ্ণুপুর ইউনিয়ন শাখার উদ্যোগে সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ নভেম্বর ) বিকালে চৌমুহনী ঈদগাহ মাঠে বিষ্ণুপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাষ্টার নুর ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মুহাদ্দিস রবিউল বাসার। তিনি বলেন, দাঁড়িপাল্লা জনগণের ন্যায়বিচার ও কল্যাণের প্রতীক। আমরা ক্ষমতায় গিয়ে আল্লাহভীরু ও দেশপ্রেমিক নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চাই। জনগণের বিশ্বাস ও ভোটে আমরা ইনশাআল্লাহ ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলব।
তিনি আরও বলেন, এই নির্বাচনে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্যই আমরা অংশ নিচ্ছি। শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু ভোটগ্রহণের মাধ্যমে জনগণের রায় নিশ্চিত করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের সেক্রেটারি আব্দুল গফফার, উপজেলা আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম সরদার এবং বিষ্ণুপুর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি শেখ আব্দুর রহিম প্রমুখ। এসময় স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসীর উপস্থিতিতে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd