1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কালিগঞ্জ সুজনের আয়োজনে চেয়ারম্যানদের মতবিনিময় সভা সংবর্ধনা প্রদান - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

কালিগঞ্জ সুজনের আয়োজনে চেয়ারম্যানদের মতবিনিময় সভা সংবর্ধনা প্রদান

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২২
  • ১০৯ সংবাদটি পড়া হয়েছে

শিমুল হোসেন, কালিগঞ্জ ব্যুরো চীফ: সন্ত্রাস মুক্ত,সমাজিক সম্প্রীতি নিশ্চিতকারণে” এই শ্লোগানকে সামনে রেখে” কালিগঞ্জ উপজেলায় পি এফ জি ও সুজনের আয়োজনে, দি হাঙ্গার প্রজেক্ট এর সহযোগিতায় নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টায় কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স এর হলরুমে, সুজনের উপজেলা কমিটির সভাপতি ও কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সুজনের কালিগঞ্জ উপজেলার সাধারন সম্পাদক সুকুমার দাশ বাচ্চু’র পরিচালনায়। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম মোস্তফা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুজনের খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাসুদুর রহমান রনজু। কালিগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৯ নং মথুরেশপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম। মৌতলা ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান ফেরদৌস মোড়ল, ধলবাড়িয়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান গাজী শওকত হোসেন। রতনপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আলিম আল রাজি (টোকন),বিষ্ণুপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। ৪নং দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান বাবু গোবিন্দ মন্ডল।
কেন্দ্রীয় জাতীয় পার্টির কমিটির মহিলা সদস্য ও ১নং কৃষ্ণনগর ইউনিয়ন এর ইউপি চেয়ারম্যান মোছাঃ সাফিয়া পারভীন। কালিগঞ্জ রিপোর্টাস ক্লাবের সভাপতি ও কালিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি নিয়াজ কওসার তুহিন। সুজনের কালিগঞ্জ কমিটির যুগ্ম সম্পাদক ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল। ১২ নং মৌতলা ইউনিয়নের বারবার নির্বাচিত ইউপি সদস্যা মাহফুজা পারভীন খুকু। এসময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক সমিতির উপজেলা সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা বিএনপি’র নব কমিটির সদস্য সচিব ডাঃ শফিকুল ইসলাম (বাবু), এডভোকেট মোঃ জাফর উল্লাহ ইব্রাহিম।
সাংবাদিক আহম্মদ আলী বাচ্চু, মোঃ মোদাচ্ছের হোসেন জান্টু,গৌরপদ দাশ প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলার সুজন এর সকল সদস্য বৃন্দ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd